সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

পাকিস্তানকে স্রেফ উড়িয়ে দিয়ে শীর্ষে ভারত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১৫৫ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ হিসেবে বিবেচনা করা হয়েছিল ভারত-পাকিস্তান ম্যাচকে। ধারণা করা হয়েছিল এই ম্যাচে শ্বাসরুদ্ধকর লড়াই হবে। ম্যাচের পরতে পরতে থাকবে উত্তেজনা। কিন্তু তার লেশ মাত্রও ছিল না। ম্যাচটি হয়ে গেলো একপেশে। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত রাজত্ব করে স্বাগতিক ভারত। বুহরাহদের দুর্দান্ত বোলিং আর রোহিত শর্মার আগ্রাসী ব্যাটিংয়ে স্রেফ উড়ে যায় পাকিস্তান।

শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৪২.৫ ওভারে ১৯১ রানে অলআউট হয় পাকিস্তান। টার্গেট তাড়া করতে নেমে ১১৭ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় পায় ভারত। এই জয়ে তৃতীয় পজিশন থেকে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে হটিয়ে শীর্ষে উঠে গেল বিশ্বকাপের স্বাগতিকরা। ভারত নিজেদের প্রথম তিন ম্যাচে অস্ট্রেলিয়া, আফগানিস্তানের পর পাকিস্তানকে পরাজিত করে। 

শনিবার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ ওভারে স্কোর বোর্ডে ৪১ রান জমা করে সাজঘরে ফেরেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আব্দুল্লাহ শফিক। শ্রীলংকার বিপক্ষে ১১৩ রানের ইনিংস খেলা শফিক, ভারতের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে ফেরেন ২৪ বলে মাত্র ২০ রানে।

এরপর অধিনায়ক বাবর আজমের সঙ্গে ২৭ বলে ৩২ রানের জুটি গড়ে ফেরেন আরেক ওপেনার ইমাম-উল-হকও। তিনি আউট হন ৩৮ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৩৬ রান করে। দুই ওপেনারের উইকেট হারিয়ে ৭৩ রান সংগ্রহ করে পাকিস্তান। তৃতীয় উইকেটে অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ৮৩ রানের জুটি গড়েন। 

২৯.৩ ওভারে পাকিস্তানের সংগ্রহ ছিল ২ উইকেটে ১৫৫ রান। দলের যখন এমন অবস্থা, তখন পাকিস্তানি সমর্থকরা আশা করেছিলেন স্কোর আড়াইশ ছাড়িযে যেতে পারে। কিন্তু এরপর বালির বাধেঁর মতো ভেঙে যায় পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। মাত্র ৩৬ রানের ব্যবধানে ৮ উইকেট হারিয়ে ৪২.৫ ওভারে ১৯১ রানেই অলআউট হয় পাকিস্তান।

দলের হয়ে অধিনায়ক বাবর আজম ক্যারিয়ারের ১১১তম ম্যাচে ২৯তম ফিফটির পর আউট হন। তিনি ৫৮ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৫০ রান করেন। দলীয় ১৬৮ রানে ফেরেন মোহাম্মদ রিজওয়ান। তিনি ৬৯ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে ৪৯ রান করেন। আসা-যাওয়ার মিছিলে অংশ নেন সৌদ শাকিল, ইফতেখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী ও হারিস রউফরা। 

ভারতের হয়ে জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব ও রবিন্দ্র জাদেজা দুটি করে উইকেট শিকার করেন। টার্গেট তাড়া করতে নেমে তৃতীয় ওভারে দলীয় ২৩ রানে ওপেনার শুভমান গিলের উইকেট হারায় ভারত। এরপর বিরাট কোহলির সঙ্গে ৪২ বলে ৫৪ রানের জুটি গড়ে ফেরেন বিরাট কোহলি (১৬)। 

দলীয় ৭৯ রানে ২ উইকেট পতনের পর স্রেয়াশ আইয়ারের সঙ্গে ৭১ বলে ৭৭ রানের জুটি গড়ে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি ৬৩ বলে ৬টি চার আর ৬টি ছক্কার সাহায্যে ৮৬ রান করে ফেরেন।

এরপর লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে ৫৩ বলে ৩৬ রানের অনবদ্য জুটি গড়ে ১১৭ বল আগেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন স্রেয়াশ আইয়ার। দলের জয়ে ৫৩ ও ১৯ রানে অপরাজিত থাকেন স্রেয়াশ আইয়ার ও লোকেশ রাহুল।

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৩,/রাত ৯:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit