বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম

গাজার শরনার্থীশিবিরগুলো অনিরাপদ: জাতিসংঘ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১৫৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পানি সংকটে অনিরাপদ হয়ে পড়েছে গাজার শরনার্থীশিবিরগুলো। জাতিসংঘের রিলিফ এন্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস (ইউএনআরডব্লিউএ) জানিয়েছে, শিগগিরই পানি সংকটে পড়তে যাচ্ছে গাজার ২৩ লাখ মানুষ।

ফিলিস্তিনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ইসরাইলের হামলায় গাজায় এ পর্যন্ত ১৫টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ২৮ চিকিৎসাকর্মী নিহত হয়েছে। 

ইসরাইলে বোমার আঘাতে ২৩টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হয়ে গেছে। এদিকে সাদা ফসফরাস হামলার কারণে খালি করতে হয়েছে আল-দুরা পেডিয়াট্রিক হাসপাতাল।

এর আগে গাজায় বিদ্যুৎ-জ্বালানি-খাদ্যপণ্যের পর পানি সরবরাহ বন্ধ করেছে ইসরাইল। সোমবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন দেশটির জ্বালানিমন্ত্রী। বলেন, গাজা উপত্যকায় ‘সম্পূর্ণ অবরোধ’ করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো খাবার, জ্বালানি বা কোনো পণ্য প্রবেশ করতে পারবে না অবরুদ্ধ অঞ্চলটিতে। 

গাজার আকাশপথ ও সৈকত ইসরাইলের নিয়ন্ত্রণে। সেখানে কোন কোন ব্যক্তি যেতে পারবেন এবং কী কী পণ্য ঢুকতে পারবে, সে বিষয়ে বিধিনিষেধ রয়েছে ইসরাইলের।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৩,/রাত ৯:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit