রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু রোগীদের মা-বাবা ভাই-বোন মনে করে চিকিৎসা দিন : ব্যারিস্টার কায়সার কামাল সনাতন ধর্ম্মালম্বীগণ নির্ভয়ে ধর্ম-কর্ম পালন করুন : ব্যারিস্টার কায়সার কামাল ডোমারে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত জয়পুরহাট চিনিকলে তিন দফার দাবিতে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ সরকার কিশোর গ্যাং এর বিরুদ্ধে কঠোর-সালাউদ্দীন বাবু দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : জ্বালানি প্রতিমন্ত্রী নরসিংদীতে ছাত্রকে পিটিয়ে শিক্ষক শ্রী ঘরে 

পপকর্ন ছুড়ে মারা সেই দর্শককে ‘অশিক্ষিত’ বললেন নেইমার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১৬৯ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বে ঘরের মাঠে গতকাল ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। টানা ১৫ ম্যাচ পর ঘরের মাটিতে জয় ছাড়াই মাঠ ছাড়লো তারা। তাদের এমন পারফরম্যান্সে হতাশ সেলেসাও সমর্থকরা। তবে ম্যাচশেষ হওয়ার পর অনাকাঙ্ক্ষিত এক পরিস্থিতির শিকার হন নেইমার। ড্রেসিংরুমে ফেরার পথে ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ডের মাথায় পপকর্ন ছুড়ে মারেন এক দর্শক।

নেইমার মোটেও তা ভালোভাবে নেননি। তখনই ক্ষিপ্ত দেখা গিয়েছিল তাকে। এবার সেই দর্শককে অশিক্ষিত বললেন তিনি।  নেইমার বলেন, ‘এটা কী (পপকর্ন) ছিল আমি তা দেখিনি, তবে যখন এটা আমার ওপর ছোড়া হলো, আমি ঘাবড়ে গিয়েছিলাম। এই ধরনের মনোভাবের নিন্দা জানাই। এটা করা উচিত নয়। ফুটবল ও মানবসমাজের জন্য যা বাজে উদাহরণ। ‘ 

‘যে-ই এটা করেছে সে শিক্ষিত মানুষ নয়। সে কখনো তার সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারবে না। তার যদি এতো অভিযোগ থাকে, তাহলে ভালো অনুশীলন করে মাঠে আমার জায়গায় উচিত ছিল। আমি এখানে ছুটি কাটাতে আসিনি। ফুটবল খেলা ও নিজের দেশের প্রতিনিধিত্ব করাটা আমি সবচেয়ে ভালোবাসি। সেটা করতেই এসেছি আমি। ‘

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের পরের ম্যাচ আগামী ১৮ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি।

 

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৩,/রাত ৯:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit