স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ক্রিকেটে চলতি বছরটা স্বপ্নের মতো কাটিয়েছেন শুভমান গিল। বিশ্বকাপের বছরে এখন পর্যন্ত ২১ ওয়ানডে খেলে ১২৩০ রান করেছেন। ১০৫ স্ট্রাইক রেটে তার গড় রান ৭২.৩৫। মাত্র ৯ মাসেই ৫ সেঞ্চুরির পাশাপাশি ৫টি অর্ধশতকের মালিক হয়েছেন তিনি।
বিশ্বকাপ শুরুর আগেই ডেঙ্গু জ্বর ধরা পড়ে গিলের। তবে তাকে পাওয়ার আশা হারায়নি ভারত। মেডিকেল টিমের পরিচর্যায় রেখে তাকে সারিয়ে তোলার চেষ্টা চলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগ পর্যন্ত। তবে শেষমেশ সুস্থ অবস্থায় না পাওয়া গেলে তাকে ছাড়াই মাঠে নামে ভারতীয়রা।
কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:২৪