শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

দৌলতপুরে যাত্রার নামে রাতভর অশ্লীল ও নগ্ন নৃত্য : যুবকদের মাতামাতি

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১৯৫ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে যাত্রার নামে রাতভর চলেছে অশ্লীল ও নগ্ন নৃত্য। আর এ নৃত্য দেখতে উঠতি বয়সী যুবকদের ছিল মাতামাতি। শুক্রবার রাতে উপজেলার পার্শ্ববতী শশীধরপুর গ্রামে যাত্রার নামে চলেছে এ অশ্লীলতা।

যাত্রাপালা দেখতে আসা দর্শক ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানাগেছে, শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের শশীধরপুর গ্রামে স্থানীয়দের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাত্রার পালার আয়োজন করা হয়। ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন শেষে যাত্রা মঞ্চে বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া। বক্তব্য শেষে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীবৃন্দ।

এরপর রাত ১১টায় শুরু তথাকথিত যাত্রাপালার নামে অশ্লীল ও নগ্ন নৃত্য। নৃত্যে অংশ নেয় একদল নারী। নানা অঙ্গভঙ্গির অশ্লীল ও নগ্ন নৃত্য দেখতে শিশু কিশোর থেকে উঠতি বয়সী যুবকরাও দল বেঁধে ছুটে যান যাত্রা মঞ্চের পাশে। নৃত্যের তালে তালে তারও অশ্লীলতায় মেতে উঠেন এবং নগ্ন নৃত্যে অংশ নেওয়া নারীদেরকে লক্ষ্য করে টাকা ছুড়তে থাকেন তারা। আর তা চলে ভোররাত ৪টা পর্যন্ত। যাত্রার নমে এমন অশ্লীলতা দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করে সালাউদ্দিন নামে স্থানীয় এক অভিভাবক বলেন, নগ্ন পোশাকে এমন নৃত্য দেখে আমি নিজেই হতবাক।

ছেলে মেয়েরা দেখলে তারাতো অসামাজিক কাজে লিপ্ত হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে এসব অনৈতিক কর্মকান্ড বন্ধ হওয়া দরকার বলে তিনি মন্তব্য করেন। তবে যাত্রাপালার নামে অশ্লীল নৃত্যের কথা অস্বীকার করে দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, শশীধরপুর গ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি ও উপজেলা চেয়ারম্যান উপস্থিত ছিলাম। সেখানে যাত্রার নামে অশ্লীল ও নগ্ন নৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা সঠিক নয়।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit