বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম

চীনে ইসরায়েলি দূতাবাস কর্মীর ওপর ছুরি হামলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনে ইসরায়েলি দূতাবাসের এক কর্মীকে ছুরিকাঘাত করা হয়েছে। এক বিদেশি নাগরিক এই হামলা চালিয়েছে বলে অভিযোগ। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

খবর অনুসারে, রাজধানী বেইজিংয়ের একটি সড়কে এ ঘটনা ঘটে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দূতাবাসের কম্পাউন্ডের ভেতর এ হামলা হয়নি। আহত কর্মী চিকিৎসাধীন এবং তার অবস্থা স্থিতিশীল আছে। 

বেইজিংয়ের চাওঅং জেলার পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বেলা দুইটার দিকে একটি সুপারমার্কেটের প্রবেশপথের বাইরে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করেন এক বিদেশি। আহত ব্যক্তি ইসরায়েলি এক কূটনীতিকের আত্মীয়। তার বয়স ৫০ বছরের মতো।  

চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকোলাস বার্নস বলেন, তিনি হামলার এ ঘটনায় স্তম্ভিত। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন, ‘ইসরায়েলি কূটনীতিকের ওপর হামলা ঘটনায় আমরা স্তম্ভিত।’ তিনি চীনা সম্প্রদায় ও ইসরায়েলি দূতাবাসের প্রতি তার ‘পূর্ণ সমর্থন’ জানান।

কিউএনবি /অনিমা/১৩.১০.২০২৩/রাত ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit