রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

কীভাবে বুঝবেন ডিম পচা না ভালো

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৯৫ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বাঙালি রান্নাঘরের প্রধান খাদ্য ডিমের জায়গা একেবারে পাকা। কম দামের মধ্যে প্রোটিন খুঁজতে গেলেও থামতে হয় ডিমের কাছে। একটা ডিম, একটু ডাল আর ভাত হলে অনেকের হয়তো আর কিছু লাগে না। আবার সকালের তাড়াহুড়ার নাস্তাতেও ডিমই ভরসা। আর তাই অনেকেই ডিম কিনলে একসাথে অনেকগুলো করে কিনে রাখেন।

তবে ডিম রান্নার সময় প্রায়শই কয়েকটি পচা বেরিয়ে যায়। তখন আর বিরক্তির শেষ থাকে না। রান্নার আগেই ডিম পচা কি না তা চেনার উপায় আছে। জেনে নিন, তাজা ডিম কী করে চিনবেন?

১) একটি বড় পাত্রে পানি নিয়ে ডিমগুলি ডুবিয়েই কিন্তু পচা ডিম চিনে ফেলা যায়। ডিম ভালো ও তাজা হলে সেগুলি পাত্রে পানির নিচে ডুবে যাবে, পচা ডিম হলে সেগুলি পানির ওপর ভাসতে থাকবে।

২) ডিমগুলি ঝাঁকিয়েও পরীক্ষা করতে পারেন, তাজা কি না। ডিম ঝাঁকিয়ে যদি কোনও শব্দ না শুনতে পান, তা হলে বুঝবেন, ডিম ভাল আছে। আর যদি ঢকঢকে আওয়াজ পান, তা হলে বুঝবেন, ডিম পচে গিয়েছে।

৩) একই ভাবে, আলোর সামনে ধরলে যদি ডিমের ভেতর রিং-এর মতো আকার দেখতে পান, তবে বুঝতে হবে ডিমে পচন শুরু হয়েছে। ডিমের ভেতর কালচে দাগ দেখা গেলেও সতর্ক হোন।

৪) অমলেট তৈরির জন্য ডিম ফাটানোর সময়েও সতর্ক থাকুন। ডিমটি বাটিতে ফাটিয়ে যদি দেখেন কুসুম ঠিকঠাক রয়েছে, তবে বুঝবেন, ডিমটি ভাল রয়েছে। আর কুসুমটি ছড়িয়ে গেলে বুঝতে হবে, ডিমটি নষ্ট।

৫) ডিমের গন্ধ শুঁকেও পচা কি না, তা বুঝতে পারবেন সহজেই। পচা ডিমে বাজে একটা ঝাঁজালো গন্ধ হয়।

 

 

কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit