শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

সত্যিই কি বিয়ে করে ফেললেন প্রভাস-আনুশকা!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১৬৫ Time View

বিনোদন ডেস্ক : দক্ষিণের অন্যতম জনপ্রিয় তারকাদের মধ্যে রয়েছেন সুপারস্টার প্রভাস এবং আনুশকা শেঠি। তারা একসঙ্গে কাজ করেছেন বহু ছবিতেই। উল্লেখযোগ্য ‘বিল্লা’, ‘মির্চি’। তবে ‘বাহুবলী’ ছবির দুটি অংশেই জমিয়ে পারফর্ম করেছিলেন আনুশকা- প্রভাস। 

শুধু বড় পর্দায় নয়, বাস্তব জীবনেও এই জুটিকে দেখতে চাইছেন তারা। যদিও কানাঘুষো, প্রভাস ও আনুশকা শেঠির মধ্যে নাকি দূরত্ব তৈরি হয়েছে। এর মধ্যেই সামাজিক মাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে তাদের বিয়ের ছবি। তাহলে কি চুপিচুপি বিয়ে সেরে ফেললেন দুই তারকা?

দক্ষিণী বিয়ের সাজে আনুশকা-প্রভাস। একে অপরের পাশে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন দুজনে। এক ঝলক দেখলে যে কারও চোখ ধাঁধা লাগতে পারে। মনে হতেই পারে এই দুই তারকা নিশ্চয়ই বিয়ে করছেন। তবে এটা সত্যি নয়। 

ছবিগুলো বানানো হয়েছে গুগল এআইয়ের সাহায্যে। বাস্তব জীবনে তাদের দূরত্বের খবর পেতেই অনুরাগীরা নিজেদের মনের মতো রূপ দিলেন দুই তারকাকে। অন্যদিকে শোনা যাচ্ছে, আনুশকা শেঠির সঙ্গে দূরত্ব বাড়ার পরই নাকি কৃতি শ্যাননে মজেছেন ‘বাহুবলী’ তারকা। 

‘আদিপুরুষ’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন কৃতি ও প্রভাস। সেই ছবির সেটেই একে অপরের প্রেমে পড়েন তারা। দুজনেই একে অপরের প্রশংসায় পঞ্চমুখ। তবে সম্পর্ক নিয়ে মুখ খুলতে নারাজ দুই তারকা। 

এ দিকে মাস কয়েক আগেই এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে আনুশকা বলেন, ‘বিয়ে নিয়ে তেমন তাড়াহুড়ো নেই। যখন হওয়ার হবে খুব স্বাভাবিকভাবেই সেটা হবে।’ 

সব কিছুর একটা নির্দিষ্ট সময় রয়েছে বলেই বিশ্বাস আনুশকার। ওদিকে ৪০ পেরিয়ে গিয়েছেন প্রভাস। অভিনেতার মায়ের ইচ্ছে, এ বার সংসারী হোন তিনি।

কিউএনবি/অনিমা/১২ অক্টোবর ২০২৩,/সকাল ১০:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit