শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

ছাত্রীর বাড়িতে প্রশ্ন পাঠিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ 

গাজী গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি
  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৩১৬ Time View

গাজী গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : ঝালকাঠির সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের জেবুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়র দশম শ্রেণির নির্বাচনী পরিক্ষায় এক ছাত্রীর বাড়িতে প্রশ্নপত্র পাঠিয়ে পরীক্ষা নেওয়া অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের বিরুদ্ধে। বুধবার (১১ অক্টোবর) দশম শ্রেণির এক ছাত্রীর বাড়ি থেকে পরীক্ষার খাতা ও প্রশ্নপত্র উদ্ধার করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। এসময় সহকারী কমিশনার (ভুমি) মো.সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত ১ অক্টোবর থেকে ওই বিদ্যালয়ের দশম শ্রেণির নির্বাচনী পরিক্ষা শুরু হয়। ২ টা পরীক্ষা দেওয়ার পরে ওই ছাত্রী  অসুস্থ হয়ে গেলে তার মা এসে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের কাছে জানান। পরে তিনি কতৃপক্ষের অনুমতি ছাড়াই ওই ছাত্রীর বাড়িতে প্রশ্নপত্র পাঠিয়ে পরীক্ষা নেন।অভিযুক্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন ,প্রশ্নপত্র বাড়িতে পাঠানোর অধিকার আমার নাই। কতৃপক্ষের অনুমতি নেওয়ার উচিত ছিলো। আমি কারো অনুমতি নেইনি আমার ভুল হয়ে গেছে।আমি মানবিকের কারণে এটা করেছিলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মন্ডল  বলেন, আমাকে স্বীকারোক্তি দিয়েছে। খাতা, প্রশ্নপত্র ও স্বীকারোক্তি আমার উর্ধতন কর্তৃপক্ষকে  জানাবো। এবিষয়ে  তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/১১ অক্টোবর ২০২৩,/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit