আন্তর্জাতিক ডেস্ক : গত শনিবার (৭ অক্টোবর) যখন হামাস ইসরাইলের অভ্যন্তরে হাজার হাজার রকেট নিক্ষেপ করে তখন সীমান্ত দেয়ালে বিস্ফোরণ ঘটিয়ে এবং প্যারাসুটে করে কিছু যোদ্ধা দেশটিতে প্রবেশ করে। এমনকি ইসরাইলি বাহিনীর সঙ্গে লড়াই করে বিদেশি নাগরিকসহ অনেককে জিম্মি করে নিয়ে আসে।ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, দেশটির অভ্যন্তরে অনুপ্রবেশ করা হামাসের অন্তত এক হাজার যোদ্ধার লাশ গণনা করেছে তারা।
এদিকে হামাসের হামলার পর ইসরাইলি বাহিনী টানা চতুর্থ রাতেও গাজা উপত্যকায় ব্যাপক গোলাবর্ষণ করেছে। দখলদার বাহিনীর নির্বিচার বিমান হামলায় এখন পর্যন্ত অন্তত ৯৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপরদিকে হামাসের হামলায় ইসরাইলে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১২০০ জনে।
কিউএনবি/আয়শা/১১ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:১৯