বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম

‘শান্তির একমাত্র পথ ইসরায়েলি দখলদারত্বের অবসান’

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৮৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চলমান সংঘাতে ইসরায়েল ও ফিলিস্তিনে যারা অকল্পনীয় বেদনা এবং ভয়ের মধ্যে রয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন ব্রিটেনের লেবার দলের সাবেক নেতা জেরেমি করবিন। এক্সে (আগের নাম টুইটার) তিনি লিখেছেন, আজ আমি সেই ইসরায়েলি ও ফিলিস্তিনিদের কথা ভাবছি, যারা অকল্পনীয় বেদনা, ট্রমা ও ভয়ে ভুগছেন।

গাজায় ফিলিস্তিনি জনসংখ্যার অর্ধেক হলো শিশু। তারা খাবার, পানি, গ্যাস বা বিদ্যুৎ ছাড়া এক উন্মুক্ত কারাগারে বসবাস করছেন। তারা চোখের সামনে ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হতে দেখছেন। তাদের কোথাও যাওয়ার জায়গা নেই।  

Today, I’m thinking of all those in Israel and Palestine suffering unimaginable pain, trauma and fear.

The horrific attacks on civilians in Israel were deplorable. This cannot justify the indiscriminate killing of Palestinians, who are paying the price for a crime they did not…

— Jeremy Corbyn (@jeremycorbyn) October 10, 2023

জেরেমি লেখেন, আমাদের উচিত ইসরায়েলি ও ফিলিস্তিনি, সব বেসামরিকের ওপর চালানো সহিংসতার নিন্দা জানানো। অবশ্যই অবিলম্বে যুদ্ধবিরতির জন্য নতুন করে আহ্বান জানাতে হবে, যাতে আর কোনো প্রাণহানি না ঘটে।

তিনি লেখেন, যুদ্ধের সময়ে শান্তির জন্য আমাদের আরও কণ্ঠস্বর দরকার। শান্তির একমাত্র পথ দখলদারত্বের অবসান।

গেল শনিবার ইসরায়েলে হামলা চালায় হামাস। জবাবে ইসরায়েল গাজায় হামলা চালায়। দুই পক্ষের মধ্যকার চলমান সংঘাতে বুধবার পর্যন্ত গাজায় ৯৭৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন পাঁচ হাজার বাসিন্দা। এ পর্যন্ত ১২শ ইসরায়েলি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলার পর গাজায় সর্বাত্মক অবরোধ আরোপের ঘোষণা দেয় ইসরায়েল।  

 

 

কিউএনবি/আয়শা/১১ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit