বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম

ব্রিজের সঙ্গে ধাক্কা, ১৯০ মণ ধানভর্তি নৌকা ডুবল নদীতে

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১৭৮ Time View

ডেস্ক নিউজ : কুড়িগ্রামের রৌমারীতে রাবার ড্রাম ব্রিজের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ১৯০ মণ ধানভর্তি একটি নৌকা পানিতে তলিয়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার ধানভর্তি নৌকাটি পানিতে ডুবে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

এর আগে ঘটনাটি ঘটেছে গত সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের খেওয়ারচর জিঞ্জিরাম নদীর রাবার ড্রাম ব্রিজে। স্থানীয় সূত্রে জানা গেছে, ধান ব্যবসায়ী নুর ইসলাম একই ইউনিয়নের আলগারচর গ্রাম থেকে ১৯০ মণ ধান কিনে নৌকাযোগে সায়দাবাদঘাটের উদেশে যাচ্ছিলেন। পথে খেওয়ারচর নামক এলাকায় জিঞ্জিরাম নদীর ওপর রাবার ড্রাম ব্রিজের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় পানির তীব্র স্রোতের কারণে ধানভর্তি নৌকাটির মাঝখানে ভেঙে পানিতে তলিয়ে যায়। এতে নৌকায় থাকা ১৯০ মণ ধানসহ নৌকাটি তলিয়ে যায়। স্থানীয়রা চেষ্টা করে মাত্র ৪ মণ ধান উদ্ধার করেন। তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ক্ষতিগ্রস্ত ধান ব্যবসায়ী নুর ইসলাম জানান, ধার-দেনা করে কোনোমতে এই ব্যবসা করে স্ত্রী-সন্তান নিয়ে জীবিকা নির্বাহ করছি। হঠাৎ এই ক্ষতি হয়ে গেল। আমি এখন পথে বসে গেলাম। রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান বলেন, সোমবার ধানভর্তি একটি নৌকা ব্রিজের খুঁটির সঙ্গে থাক্কা লেগে নদীতে ডুবে গেছে। নৌকাটিতে ধান ছিল ১৯০ মণ বলে জানতে পেরেছি। 

 

 

কিউএনবি/আয়শা/১১ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit