শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

প্রতারণা মামলায় স্বস্তি পেলেন সালমানের নায়িকা

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১৮৬ Time View

বিনোদন ডেস্ক : একাধিক অনুষ্ঠানের জন্য অগ্রিম টাকা নিয়েও সেখানে উপস্থিত না হওয়ার অভিযোগ উঠেছিল সালমান খানের নায়িকা জেরিন খানের বিরুদ্ধে। একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে নারকেলডাঙা থানা। এরপর গত মাসে ১২ লাখ রুপি প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল শিয়ালদহ আদালত।

২০১৮ সালের দায়ের করা সেই মামলায় এবার গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেছে আদালত। খবর, পুরো ঘটনা তদন্ত করার পর প্রকৃত তথ্য হাতে পাওয়ার পর এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন বিচারক। ২০১৮ সালে কলকাতা ও উত্তর ২৪ পরগনার বিভিন্ন পূজামণ্ডপ উদ্বোধন এবং ছয়টি অনুষ্ঠান করতে আসার কথা ছিল ‘হাউসফুল ২’, ‘হেট স্টোরি ৩’-খ্যাত অভিনেত্রী জেরিনের। বলিউড অভিনেত্রীকে কলকাতায় আনার দায়িত্ব নিয়েছিল একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। কিন্তু সেসময় কোনও কারণবশত শহরে অনুষ্ঠান করতে আসতে পারেননি নায়িকা।

প্রতারণা মামলায় স্বস্তি পেলেন সালমানের নায়িকা

এরপর সংস্থাটির পক্ষে অভিযোগ করা হয়, শহরে আসার জন্য জেরিন এবং তার ম্যানেজারকে অগ্রিম ১২ লক্ষ রুপি দেওয়া হয়েছিল। কিন্তু অনুষ্ঠান করতে না আসা সত্ত্বেও তারা ওই টাকা ফেরত দেননি।

সংস্থার দাবি, শুধু অভিনেত্রীকে আনা ছাড়াও সে সময় প্রচারের কাজে কয়েক লাখ রুপি খরচ হয়।

অভিযোগের ভিত্তিতে জেরিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে শিয়ালদহ আদালত। যদিও নিজের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ মানতে রাজি নারাজ অভিনেত্রী। জেরিনের দাবি, তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনও সত্যতা নেই। নিজের আইনজীবীর সঙ্গে কথা বলে উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছিলেন তিনি।

জেরিনের সেই মন্তব্যের মাস খানেক পরেই তার পক্ষে রায় দেয় আদালত। পূজার আগেই স্বস্তির নিশ্বাস ফেললেন নায়িকা।

 

 

কিউএনবি/আয়শা/১১ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit