শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

শিশুর চিকিৎসায় এগিয়ে আসায় প্রশংসিত নুসরাত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১৭৮ Time View

বিনোদন ডেস্ক : শুভ মণ্ডল নামে একজন অসুস্থ শিশুর বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশনের (অস্থিমজ্জার প্রতিস্থাপন) কথা জানিয়েছিলেন চিকিৎসকরা। তবে অস্ত্রোপচারের জন্য বড় অঙ্কের টাকা প্রয়োজন ছিল, যা জোগাড় করার সামর্থ্য শিশুটির পরিবারের ছিল না। তিন বছর বয়সি ওই অসুস্থ শিশুর বাবা পেশায় একজন শ্রমিক।

শনিবার (৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) একটি পোস্ট করে অভিনেত্রী নুসরাত জাহান লিখেছেন- সর্বশক্তিমানের কাছে এটা আমার কৃতজ্ঞতার চেয়েও বেশি… যে আমি কোনো সাহায্য করতে পেরেছি। নুসরাত জাহান আরও লেখেন- আমি অভিভূত! আসলে এটি একটি ছোট্ট শিশুর জীবন বাঁচানোর বিষয় ছিল।

সৃষ্টিকর্তা আমাদের সবাইকে শক্তি দিন; যাতে আমরা অন্যদের সাহায্য করার জন্য সামান্য কিছু করতে পারি। জানা গেছে, শিশুর অস্ত্রোপচারের জন্য প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডের তরফে তিন লাখ টাকা দেওয়া হয়েছে। আগামী ১০ অক্টোবর বেঙ্গালুরুতে শিশুটির অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৩,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit