বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

পরিণীতির পথেই হাঁটছেন জাহ্নবী?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ২১৬ Time View

বিনোদন ডেস্ক : বলিউড নায়িকা জাহ্নবী কাপুর অভিনয়ের পাশাপাশি গ্ল্যামারাস স্টাইলের কারণেও চর্চায় থাকেন। তার ঘায়েল করা লুক নজর কাড়ে ভক্তদের। জাহ্নবী সেই স্টার কিডদের একজন, যাদের আলাদা কোনো পরিচয়ের প্রয়োজন নেই। ২০১৮ সালে ‘ধড়ক’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেকের পর পাঁচ বছরে ধীরে ধীরে বলিপাড়ার পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি।

অনেকেই বলছেন, জাহ্নবী অভিনেত্রী পরিণীতি চোপড়ার পথেই হাঁটতে যাচ্ছেন। গত ২৪ সেপ্টেম্বর উদয়পুরে পিচোলা হ্রদের ধারেই আম আদমি পার্টির (আপ) নেতা রাঘব চড্ডার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন পরিণীতি। প্রথম ছবিতে অভিনয় করার পরেই অভিনেতা ঈশান খাট্টারের সঙ্গে নাম জড়িয়েছিল জাহ্নবীর। তবে এখন তা অতীত। গত কয়েক মাস ধরে শিখর পাহাড়িয়ার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী।

মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখর। তবে কি পরিণীতির মতো জাহ্নবীও বিয়ে করতে চলেছেন রাজনীতিবিদের পরিবারেই? তেমনটাই জল্পনা নায়িকার অনুরাগী মহলে। মুম্বাই বিমানবন্দরে কো-অর্ড সেট ও গোলাপিরঙা লম্বা ঝুলের শার্টে ধরা দেন জাহ্নবী। তার সঙ্গে থাকা শিখরের পরনে হালকা নীল রঙের শার্ট, সঙ্গে জিন্স। এক ফ্রেমে ধরা না দিলেও জাহ্নবীর মুখের হাসি থেকেই স্পষ্ট, তার ও শিখরের গন্তব্য একই।

মাসখানেক আগে তিরুপতি মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন জাহ্নবী। পরনে শাড়ি, পরিপাটি করে বাঁধা চুল। সঙ্গে ছিলেন শিখর। অভিনেত্রীর হাতে দেখা মিলেছিল হীরার আংটিও। তখনই শোনা যায়, শিখরের সঙ্গে নাকি আংটিবদল সেরে নিয়েছেন ‘বাওয়াল’ খ্যাত অভিনেত্রী। সেই জল্পনায় এখনো সিলমোহর দেননি নায়িকা। তবে অম্বানিদের বাড়ির গণেশ বিসর্জনে শিখরকে পাশে নিয়েই নেচেছিলেন জাহ্নবী।

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit