রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
আলোচনা ‘ব্যর্থ’: ফের সংঘাতে জড়াতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র? ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার সময় ইউএফসি ফাইট দেখছিলেন ট্রাম্প! দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে এসএমই খাত: বাণিজ্যমন্ত্রী সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ১২ এপ্রিল: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? দেশে ফিরলেন মোস্তাফিজ-তামিমরা, ২ দিন পর আসবেন নাহিদ-শরিফুল ইরান চাইলেও পুরোপুরি খুলতে পারবে না হরমুজ প্রণালি! বিয়ের জন্য ‘সুন্দরী নারী’ না দিলে তুর্কি দূতাবাস বন্ধের হুমকি উগান্ডা সেনাপ্রধানের!

মাস সেরার দৌঁড়ে গিল সিরাজ মালান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১৬০ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেট নিয়েছিলেন মোহাম্মদ সিরাজ। পুরো মাসেই দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এবার ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ র সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন মোহাম্মদ সিরাজ। সেপ্টেম্বরে সেরার লড়াইয়ে তার সঙ্গে আছেন শুবমান গিল ও ইংল্যান্ডের ডাভিড মালান।

সেপ্টেম্বর মাসে ৬ ম্যাচে ১১ উইকেট নেন সিরাজ। এশিয়া কাপে দারুণ পারফরম্যান্সে বোলিং র‍্যাঙ্কিংয়েও শীর্ষে ওঠেন সিরাজ। এই প্রথমবার মাস সেরার স্বীকৃতির মনোনয়ন পেলেন ২৯ বছর বয়সী পেসার। গিল সেপ্টেম্বরে ৮ ম্যাচে ৮০ গড়ে করেছেন ৪৮০ রান। এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচে করেন ৭৪ ও ১০৪ রান।

বিশ্বকাপে আসার আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিন ম্যাচে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেন মালান। তিন ইনিংসের একটিতে করেন সেঞ্চুরি। আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচিত হয় পুরুষ ও নারী মাস সেরা ক্রিকেটার।

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit