শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেমিকের বাড়ির সামনে তরুণীর আকুতি—‘দরজাটা একটু খোলো, কথা বলব’ চৌগাছায় বজ্রপাতে এক কৃষক নিহত নোয়াখালীতে ফসলি জমির মাটি বিক্রি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ   ‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ দুর্গাপুরে হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান নেত্রকোণায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন বাংলাদেশ সিরিজ থেকে শিখতে চায় নিউজিল্যান্ড

ইংলিশ পরীক্ষায় নড়বড়ে টাইগার বোলাররা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৬৪ Time View

স্পোর্টস ডেস্ক : টাইগার বোলারদের রীতিমতো তুলোধুনো করছে ইংলিশরা। আফগান পরীক্ষায় বাংলাদেশের বোলাররা বেশ ভালোভাবে উতরে গেলেও ইংলিশ পরীক্ষা স্পিনার কিংবা পেসার কেউই সুবিধা করতে পারেনি। 

আগের দিন বল হাতে ধামাকা দেখানো সাকিব আল হাসান আজকেও এখন পর্যন্ত এক উইকেট নিয়েছেন। তবে মেহেদী মিরাজ বেশ খরুচে বোলিং করছেন, পাননি কোনো উইকেটও। সাকিব ছাড়া বাকি সব বোলারের ইকোনোমি রেটও গড়ে সাতের কাছাকাছি।

টাইগারদের রীতিমতো নাকানি চুবানি খাইয়ে ৪০ ওভার পেরোতেই ৩০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেলে ইংল্যান্ড। 

ধর্মশালায় সেঞ্চুরি পর আরো বিধ্বংসী হয়ে উঠেছিলেন ইংলিশ ব্যাটার ডেভিড মালান। ৯১ বলে সেঞ্চুরি করা মালান শেষ পর্যন্ত ১০৭ বলে ১৪০ রান করে শেখ মেহেদীর বলে আউট হয়ে সাজঘরে ফিরেছেন। তারপর আরেক ইংলিশ ব্যাটার জস বাটলারকে ফিরিয়েছেন শরীফুল ইসলাম। তবে তাতে মারকুটে ইংলিশদের রানে খুব একটা ভাটা পড়েনি। শেষ দিকে এসে বল হাতে ঘুরে দাঁড়ানো শরীফুল রিপোর্ট লেখা পর্যন্ত নিয়েছেন তিন উইকেট। বাটলার ছাড়াও জো রুট ও লিয়াম লিভিংস্টোনকে ফেরান তিনি। 

ধর্মশালায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। তার আমন্ত্রণে সাড়া দিয়ে ব্যাট করতে নেমে ইংল্যান্ড রানের পাহাড় গড়তে চলেছে। ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত বাংলাদেশ ও ইংল্যান্ড মোট ২৪টি ম্যাচে মুখোমখি হয়েছে। দুদলের মাঠের লড়াইয়ে যোজন ব্যবধানে এগিয়ে রয়েছে ইংলিশরা। বাংলাদেশের বিপক্ষে ১৯ বার জিতেছে জশ বাটলারের দল। অন্যদিকে মাত্র ৫ বার জয়ের দেখা পেয়েছে সাকিব বাহিনী। ওয়ানডে বিশ্বকাপে চারবারের দেখায় উভয় দল দু’টি করে ম্যাচ জিতেছে। 

কিউএনবি/অনিমা/১০ অক্টোবর ২০২৩,/দুপুর ২:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit