শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
কুমিল্লায় অপ্রতিম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল, আসামি চারজন আফগানিস্তান-জিম্বাবুয়ে ফাইনালসহ টিভিতে যত খেলার সূচি সার্বিয়ায় সরকারবিরোধী বিশাল জনসমাবেশ, রাস্তায় দেড় লাখ মানুষ লাগামহীন বিশ্ববাজার, তেলের দাম ১১৩ ডলার ছাড়াল মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১ ৪৪৯ রানে তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়, ওয়ানডে ইতিহাসে নতুন মহাকাব্য তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: কাঁপল চীন ও ভারত রাজধানীতে ডিএমপির অভিযানে এক দিনে গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ ভারতে যাওয়ার সময় আ.লীগের সাবেক চেয়ারম্যান আটক প্রধানমন্ত্রী ফুটপাত পরিদর্শনকালে ছাত্রলীগ নেতা কাছে যাওয়ার চেষ্টা অতঃপর…

গাজায় বেসামরিকের ওপর হামলা হলে যুদ্ধবন্দিদের হত্যার হুমকি হামাসের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইল যদি আগাম সতর্কতা ঘোষণা না করে গাজা উপত্যকায় বোমা হামলা চালায়, তবে তারা যুদ্ধবন্দিদের হত্যা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। সোমবার (১০ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়।

হামাসের সশস্ত্র শাখা ইজেদ্দিন আল-কাসাম বিগ্রেডের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে এএফপি জানায়, ‘হুঁশিয়ারি না দিয়ে আমাদের জনগণের ওপর প্রতিবার টার্গেট করা হলে প্রতিবার একজন করে বেসামরিক যুদ্ধবন্দিকে হত্যা করা হবে। তিনি বলেন, ‘শত্রু মানবতার ভাষা, নীতি-নৈতিকতা বোঝে না। তাই তারা যে ভাষা বোঝে, সে ভাষাতেই আমরা কথা বলব।’

হামাস এবং গাজাভিত্তিক আরেক সংগঠন ইসলামিক জিহাদ প্রায় ১৩০ ব্যক্তিকে ইসরাইল থেকে ধরে আনার দাবি করেছে। তারা দাবি করছে, এরা পণবন্দি নয়, বরং যুদ্ধবন্দি। এদের মধ্যে সৈন্য, বেসামরিক নারী, পুরুষ ও প্রবীণ ব্যক্তি রয়েছে।

ইসরাইল জানিয়েছে, তারা গাজায় হামাসের লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে, তবে ওই হামলায় বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইতিমধ্যে ফিলিস্তিনে ৭০০ এর বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।

কিউএনবি/অনিমা/১০ অক্টোবর ২০২৩,/দুপুর ২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit