শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

চুইংগাম গিলে ফেললে কী হবে জানেন?

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১৯১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : গালের ফ্যাট কমানো থেকে মুখের দুর্গন্ধ দূর করার সহজ উপায় হিসেবে অনেকেই চুইংগামের উপর ভরসা করেন। অনেকে আবার শুধু অভ্যাসের বশেই চিবান চুইংগাম। চুইংগাম চিবিয়ে ফেলে দিয়ে হয়। তবে অসাবধানতাবশত অনেক সময়ই চুইংগাম আমরা গিলে ফেলি। কিন্তু কখনও ভেবেছেন এই চুইংগাম পেটে চলে গেলে কী হয়? এর ফলে স্বাস্থ্যে কী প্রভাব পড়ে?

ফলের বীজ খেয়ে ফেললে পেটে গাছ জন্মাবে ছোটবেলায় নিশ্চয়ই অনেকে এমন কথা শুনেছেন। তেমনই পেটে চুইংগাম চলে গেলে তা বছর বছর সেখানেই থেকে যাবে এমন কথাও খুবই প্রচলিত। তবে ভুলবশত খেয়ে ফেললে চিন্তার কিছু নেই। এক সপ্তাহের মধ্যে এমনিতেই তা হজম হয়ে যায়।

প্রশ্ন জাগতেই পারে, এমন ধারণা কি ঠিক? আগেকার দিনের চুইংগাম তৈরি হত মিষ্টি, নানা স্বাদের ফ্লেভার, প্রিজারভেটিভ ও সফেনার দিয়ে। যা আমাদের প্রতিদিনের খাদ্যে উপস্থিত থাকে এবং হজমে কোনও ব্যাঘাত ঘটায় না। কিন্তু বর্তমানে চুইংগাম তৈরিতে ব্যবহৃত হয় সিনথেটিক পলিমার বা ইলাস্টোমার, রাবার জাতীয় পদার্থ। যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) মতে, সিনথেটিক পদার্থ বড় জোর এক সপ্তাহ পাকস্থলীতে থাকতে পারে। তারপর স্বাভাবিক প্রক্রিয়ায় দেহ থেকে বের হয়ে যায়।

তবে চুইংগাম খাওয়া শরীরের জন্য ক্ষতিকর নয়- এ কথাটিও সত্য নয়। বিশেষজ্ঞদের মতে, বেশি পরিমাণে চুইংগাম খেলে পরিপাকতন্ত্রের কার্যক্রমে ব্যাঘাত তো ঘটাবেই, এমনকি শ্বাসকষ্টও হতে পারে। হার্টে চাপও পড়ে। তাই চুইংগাম গিলে ফেলা থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে শিশুদের দিকে রাখতে হবে বাড়তি নজর।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit