বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম

‘মার্কিন নিষেধাজ্ঞা থাকলে বর্তমানের বহু এমপি নির্বাচন করতে চাইবে না’

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১৭৮ Time View

ডেস্ক নিউজ : আগামী দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে দেশের রাজনীতি এখন অনেকটা উত্তপ্ত। বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি আন্দোলন করছে। অন্যদিকে আওয়ামী লীগ ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। 

এদিকে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বাংলাদেশের ওপর একের পর এক বিভিন্ন ধরনের হুশিয়ারি দিচ্ছে যুক্তরাষ্ট্র। এমনকি সুষ্ঠু নির্বাচনে বাধা প্রদানে যারা সংশ্লিষ্ট থাকবে, তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেবে এমন সিদ্ধান্তও নিয়েছে দেশটি।  

আমেরিকার এই সিদ্ধান্ত বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ভূমিকা রাখবে বলে মনে করেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান সাবেক এমপি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। 

সম্প্রতি এক টেলিভিশন টকশোতে পার্থের কাছে জানতে চাওয়া হয়, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আগামী নির্বাচনে কতটুকু প্রভাব ফেলবে? 

জবাবে ব্যারিস্টার প্রার্থ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে খুশির বন্যা বয়ে গেছে। আওয়ামী লীগ যে, এত আমেরিকার বিরুদ্ধে কথা বলছে, এত কথা না বলে রাস্তায় নামুক। আওয়ামী লীগের যদি এতই শক্তি থাকে, তা হলে মিছিল করুক। এটা তো করতে পারছে না। সরকারের পক্ষ থেকে কোনো স্টেটমেন্টও দিতে পারছে না। শুধু প্রতিক্রিয়া জানাচ্ছে। 

পার্থ আরও বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেওয়ার পর যাদের নিশিরাতের ভোটে এমপি হওয়ার ইচ্ছা ছিল, সে স্বপ্ন নষ্ট হয়ে গেছে। কারণ তারা বুঝতে পেরেছে, নিষেধাজ্ঞায় সারাদেশের ডিসি ও ইউএনওরা চিন্তায় পড়েছেন। শুধু তাই নয়, অনেক পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা চিন্তায় পড়েছেন তাদের ভবিষ্যৎ নিয়ে। 

আমি মনে করি, যাদের পক্ষে জনগণ আছে তাদের কোনো চিন্তা নেই। কিন্তু এ ধরনের পরিস্থিতি থাকলে বর্তমানের অনেক এমপি নির্বাচন করতেই চাইবে না।  কারণ তারা বুঝতে পেরেছে যে, সুষ্ঠু নির্বাচনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাই যথেষ্ট।  

 

কিউএনবি/অনিমা/০৯ অক্টোবর ২০২৩,/সকাল ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit