বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম

ইসরায়েল থেকে ফিরে বিমানবন্দরেই কেঁদে ফেললেন নুসরাত

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১১৬ Time View

বিনোদন ডেস্ক : ইসরায়েল-ফিলিস্তিনের দ্বন্ধ গড়িয়ছে যুদ্ধ পরিস্থিতিতে। শনিবার দুপুরে ইসরায়েল সরকার ‘যুদ্ধ পরিস্থিতি’ ঘোষণার পরেই গাজা ভূখণ্ডের ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের একাধিক ঠিকানায় শুরু হয়েছে বিমান হামলা। সেখানেই আটকে পড়েছিলেন বলিউডের অভিনেত্রী নুসরাত ভারুচা। শনিবার থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার সঙ্গে। এমন এক পরিস্থিতির মধ্যে একজনের বাড়ির বেসমেন্টে ছিলেন অভিনেত্রী।

অবশেষে দেশে ফিরলেন নুসরাত। রবিবার দুপুর ২টা নাগাদ মুম্বাইতে ফিরলেন অভিনেত্রী। ফিরতেই বিমানবন্দরে কেঁদে ফেললেন অভিনেত্রী।

ইসরায়েল থেকে ফিরে বিমানবন্দরেই কেঁদে ফেললেন নুসরাত

তার এই খোঁজ না মেলার খবর প্রকাশ্যে আসতেই ভারত সরকার তৎপরতার সঙ্গে অভিনেত্রীকে দেশে ফেরানোর ব্যবস্থা করেন। তবে রবিবার বিমানবন্দরে নেমে আবেগতাড়িত হয়ে পড়েন অভিনেত্রী। নুসরাত বললেন, ‘আমি ফিরে এসেছি, আমাকে বাড়ি যেতে দিন। কয়েকটা দিন একা থাকতে দিন।’

হাইফা চলচ্চিত্র উৎসবে নিজের ছবি ‘অকেলি’ এর জন্য গিয়েছিলেন নুসরাত ভারুচা। সেখানেই শনিবার দুপুর থেকে তার টিমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় নায়িকার। উৎকণ্ঠায় ছিল অভিনেত্রী পরিবার।

 

 

কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২৩,/রাত ৯:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit