বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে রবিবার দুপুরে পানিতে ডুবে মো. ইসমাইল (৬) ও সাদিয়া আক্তার (৫) নামে দুই শিশু মারা গেছে। ইসমাইল ওই গ্রামের মনির মিয়ার ছেলে ও সাদিয়া শাহবাজ আলীর মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, বেলা তিনটার দিকে ওই দুই শিশুর পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর তাদেরকে পুকুরে ভাসতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৪৮