বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম

ঢাবিতে বিতর্ক প্রতিযোগিতায় নৃবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৬২৩ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস)-এর উদ্যোগে আয়োজিত ১৫তম নাফিয়া গাজী আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগ এবং রানার্স-আপ হয়েছে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ (এআইএস) বিভাগ। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গতকাল ০৭ অক্টোবর (২০২৩) শনিবার সন্ধ্যায় আধুনিক ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। 

ডিইউডিএস-এর সভাপতি মো. মাহবুবুর রহমান মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান, ডিইউডিএস-এর মডারেটর তাওহীদা জাহান এবং ইস্পাহানি টি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ হারুন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ডিইউডিএস-এর সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেন অনুষ্ঠান সঞ্চালনা  করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম ও মর্যাদা অক্ষুন্ন রেখে ডিইউডিএস দেশের বিতর্ক অঙ্গনে দীর্ঘদিন ধরে আলো ছড়িয়ে যাচ্ছে। এই সংগঠনের সাবেক বিতার্কিকরা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিশ্বের নানা প্রান্তে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে কাজ করে চলেছেন। সড়ক দূর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়াত বিতার্কিক নাফিয়া গাজীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তিনি আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে সকলকে সচেতন করতে এই ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পথচারীর চলাচলে সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চলা এবং সড়ক ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সড়ক দূর্ঘটনা কমিয়ে আনা সম্ভব বলে উপাচার্য উল্লেখ করেন। দু’দিনব্যাপী এই প্রতিযোগিতায় ৫২টি বিভাগের বিতর্ক দল অংশ নেয়। ফাইনালে শ্রেষ্ঠ বক্তা হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের মোস্তফা মুশফিক।

 

 

কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit