বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
অনুমতি ছাড়া হরমুজ অতিক্রমের চেষ্টা, দুটি জাহাজে হামলা চালাল ইরান ইরানে নতুন করে মার্কিন হামলা শুরু, হরমুজ বন্ধ ঘোষণা যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের দাম বৃদ্ধি, ট্রাম্প বললেন—মূল্যস্ফীতি ভালোবাসি ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল সিরিয়া-লেবাননে ইসরায়েলের হামলা তুরস্কের জন্যও হুমকি: এরদোয়ান লাইসেন্স ছাড়াই বিমান চালালেন ১৭ বছর, অবশেষে গ্রেপ্তার পাইলট হরমুজের বিকল্পে ঐতিহাসিক হেজাজ রেলওয়ে সচলে তুরস্ক-সৌদি উদ্যোগ রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব নিত্যপণ্যের দাম কমাতে বাজেটে বড় পদক্ষেপ, উৎসে কর কমছে ৬০ কৃষিপণ্যে বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

লিওর ট্রেইলার প্রদর্শনীতে বিজয় ভক্তদের সিনেমা হল ভাঙচুর!

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৮২ Time View

বিনোদন ডেস্ক : দক্ষিণের জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়ের পরবর্তী সিনেমা ‘লিও’র ট্রেলার মুক্তি পেয়েছে গত বৃহস্পতিবার। মুক্তির পরই প্রশংসা কুড়ানোর পাশাপাশি তা রীতিমতো ভাইরাল। এখন পর্যন্ত এটি দেখা হয়েছে ৩ কোটি ৭৫ লাখ বারের বেশিবার।

তবে শুধু ট্রেলার ঝড় তোলেনি, ট্রেলার মুক্তিকে কেন্দ্র করে সিনেমা হল ভেঙে তছনছ করেছেন বিজয়ের ভক্তরা। এ ঘটনার বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

ভিডিওতে দেখা গেছে, সিনেমা হলের সামনে ‘বিজয়’ ধ্বনিতে মুখরিত। অসংখ্য ভক্ত প্রেক্ষাগৃহে প্রবেশের জন্য অপেক্ষা করছে। আরেকটি ভিডিওতে দেখা যায়, প্রেক্ষাগৃহের অধিকাংশ আসন ভেঙে তছনছ করে দিয়েছে। অনেকে ভাঙা সিটের ওপরে দাঁড়িয়ে ভিডিও করছে।

এ বিষয়ে ভারতের বক্স অফিস বিশ্লেষক মনোবালা ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘ট্রেলার প্রদর্শনীর পর রোহিনি হল ভেঙে দিয়েছে বিজয় ভক্তরা।’

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ‘লিও’ সিনেমার ট্রেলারের বিশেষ প্রদর্শনীর আয়োজন করে চেন্নাইয়ের রোহিনি থিয়েটার। বড়পর্দায় ট্রেলার প্রদর্শনীর পর প্রেক্ষাগৃহটি সম্পূর্ণ অগোছালো অবস্থায় পাওয়া যায়। ভেঙে ফেলা হয়েছে হলের সিট। নেটিজেনদের অনেকের অভিযোগ, খুব বাজে আয়োজন ছিল এটি। আয়োজকদের অব্যবস্থাপনার কারণে এমন ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, পরিচালক লোকেশ কনগরাজের ‘লোকেশ সিনেমাটিক ইউনিভার্স’-এর তৃতীয় কিস্তি ‘লিও’। তাই অনেকেই মনে করছেন, ইউনিভার্সের আগের দুই সিনেমা ‘কাইথি’ ও ‘বিক্রম’-এর অনেক চরিত্র ‘লিও’ সিনেমায় দেখা যেতে পারে। ২৭৫ কোটি রুপির বিশাল বাজেটের সিনেমাটিতে বিজয় ছাড়াও অভিনয় করছেন সঞ্জয় দত্ত, প্রিয়া আনন্দ, গৌতম মেনন প্রমুখ। আগামী ১৯ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

কিউএনবি/অনিমা/০৮ অক্টোবর ২০২৩,/সকাল ১১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit