বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

জাদুঘরে রোমান মূর্তির ক্ষতিসাধন করায় ইসরায়েলে যুক্তরাষ্ট্রের পর্যটক গ্রেফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের জাদুঘরে রোমান মূর্তির ক্ষতিসাধন করায় যুক্তরাষ্ট্রের একজন পর্যটককে গ্রেফতার করেছে ইসরায়েলের পুলিশ। 

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, জেরুজালেমের একটি জাদুঘরে ওই পর্যটক দ্বিতীয় শতাব্দির একটি রোমান মূর্তি সাজোরে মেঝেতে নিক্ষেপ করেন। এতে মূর্তিটির মুখাবয়ব বিকৃত হয়ে যায়। 

বৃহস্পতিবার ভাঙচুরের এই ঘটনা জাদুঘরে অমূল্য সংগ্রহের নিরাপত্তা এবং জেরুজালেমে সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর আক্রমণ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। 

ঘটনায় অভিযুক্ত ৪০ বছর বয়সী ইহুদি আমেরিকান নাগরিক বলে শনাক্ত করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কট্টোরপন্থি ওই মার্কিন নাগরিক জানিয়েছেন, মূতি থাকাকে তিনি মূতিপূজা হিসেবে গণ্য করেছেন যা তওরাতে নিষিদ্ধ। 

তবে অভিযুক্তের আইনজীবী নিক কাউফম্যান বলেছেন, ধর্মীয় বিশ্বাসের কারণে তিনি এমনটি করেননি। তার মক্কেল মানসিক অবসাদজনিত কারণে এই কাজ করেছেন।

কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৩,/রাত ৯:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit