রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
পার্বতীপুরে বরেন্দ্র বহুমুখি উন্নয়ন প্রকল্পের অবৈধ অপারেটর এর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যহারের দাবীতে মানববন্ধন ব্রাজিল দলে ফিরতে নেইমারকে যে শর্ত দিলেন কোচ চেঙ্গী নদীতে ফুল ভাসিয়ে খাগড়াছড়িতে বিজু উৎসব শুরু। তিনি ছিলেন আমাদের ‘সাউন্ডট্র্যাক’: প্রিয়াংকা চোপড়া পূর্ব সুলতানপুর গ্রামে বরেন্দ্র বহুমুখি উন্নয়ন প্রকল্পের অবৈধ অপারেটর এর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যহারের দাবীতে মানববন্ধন॥ হার নিয়ে অজুহাত দিতে চান না আর্তেতা ইসরায়েলি আগ্রাসনের মুখে যুক্তরাষ্ট্র সফর স্থগিত করলেন লেবাননের প্রধানমন্ত্রী ফসলের মাঠে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে: জ্বালানি প্রতিমন্ত্রী লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা কুয়াকাটায় আবারও ইরাবতী ডলফিনের মরদেহ

দিল্লি থেকে কূটনীতিকদের সরিয়ে নিলো কানাডা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১০৪ Time View

ডেস্কনিউজঃ নির্ধারিত সময়ের আগেই দিল্লি থেকে কূটনীতিকদের সরিয়ে নিয়েছে কানাডা। শুক্রবার (৬ অক্টোবর) ভারতীয় গণমাধ্যম সিয়াসত ডেইলির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে বর্তমানে কানাডার ৬২ জন কূটনীতিক রয়েছেন। সম্প্রতি ভারত থেকে তাদের ৪১ জনকে দেশে ফেরানোর নির্দেশ দিয়েছিল দিল্লি। ১০ অক্টোবরের মধ্যে তাদের প্রত্যাহারের কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের আগেই ভারত থেকে বেশ কয়েকজন কূটনীতিককে সরিয়ে নিয়েছে জাস্টিন ট্রুডো সরকার। তাদেরকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় সরিয়ে নেয়া হয়েছে।

প্রতিবেদনে সিটিভির উদ্ধৃতিতে বলা হয়েছে, কানাডা তার বেশিরভাগ কূটনৈতিককে কুয়ালালামপুর (মালয়েশিয়া) বা সিঙ্গাপুরে স্থানান্তরিত করেছে। কিন্তু নয়াদিল্লি থেকে তাদের সরিয়ে নেয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক কথা বলা হয়নি।

মঙ্গলবার কানাডার পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী মেলানি জোলি বলেছেন, আমরা কূটনীতিকদের সরিয়ে নেয়ার বিষয়ে ভারতের সাথে যোগাযোগ করছি। আমরা বিষয়টি খুবই গুরুত্বসহকারে গ্রহণ করেছি। তবে কূটনৈতিক আলোচনা গোপনীয় থাকাই বাঞ্ছনীয়।’

উল্লেখ্য, ভারত কানাডাকে ১০ অক্টোবরের মধ্যে দেশটি থেকে ৪১ জন কূটনীতিককে প্রত্যাহার করতে বলেছে। সময়সীমা মেনে চলতে ব্যর্থ হলে তারা তাদের কূটনৈতিক অনাক্রম্যতা হারাবে বলেও হুঁশিয়ার করেছে। ভারতে ৬০টিরও বেশি কানাডিয়ান কূটনীতিক রয়েছেন। এর আগে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জরের মৃত্যুকে কেন্দ্র করে ভারত-কানাডার মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

সূত্র : সিয়াসত ডেইলি

কিউএনবি/বিপুল/০৬.১০.২০২৩/ রাত ৮.০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit