বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

দৌলতপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ৯০ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পুকুরের পানিতে ডুবে মহম্মদ আলী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর ভাঙ্গাপাড়া গ্রামের নিজ বাড়ির পিছনে পুকুর থেকে তার ভাষমান মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু একই গ্রামের মন্টু মোল্লার ছেলে।

এলাকাবাসী ও নিহত শিশুর পরিবার সূত্রে জানাগেছে, শিশু মহম্মদ আলী শুক্রবার সকালে বাড়ির পিছনে পুকুরের পাশে খেলতে গিয়ে অসাবধানবসত পুকুরে পড়ে গিয়ে ডুবে যায়। পরে পুকুরে ভেষে উঠলে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল হাসান পানিতে ডুবে ৫ বছরের এক শিশুর মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit