শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

ফেনী সীমান্তে বাড়ি ফেরার পথে কলেজছাত্র গুলিবিদ্ধ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ৩৩৩ Time View

ডেস্ক নিউজ : ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের খেজুরিয়া সীমান্তবর্তী এলাকায় বাড়ি যাওয়ার পথে মো. রাজন (১৭) নামে এক কলেজছাত্র গুলিবিদ্ধ হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (৪ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ও পরিবার সূত্র জানায়, বুধবার রাত আনুমানিক ৮টার সময় পূর্ব খেজুরিয়া গ্রামের আব্দুর শুক্কুরের ছেলে মো. রাজন বাড়িতে যাওয়ার সময় ভারতীয় সীমান্ত এলাকা থেকে রাজনকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময়  রাজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মো. রাজন পরশুরাম সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে রাজনের বাবা আব্দুর শুক্কুর জানান, বর্তমানে রাজন শঙ্কামুক্ত। তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম বলেন, রাজন রাতে তার বাড়িতে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়। সড়কটি একেবারে ভারতীয় সীমান্ত পিলার ঘেষা। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। তিনি নিশ্চিত করে বলতে পারেননি কে বা কারা ওই কলেজছাত্রকে গুলি করেছে।  

 

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit