বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

কনওয়ে-রাচিনের বীরত্বে চার বছর পর বিশ্ব মঞ্চেই ইংল্যান্ডকে হারাল কিউইরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১৩৫ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র’র জোড়া সেঞ্চুরিতে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড। 

আজ প্রথম ম্যাচেই দুই প্রবল প্রতিপক্ষ মুখোমুখি হয়েছিল। ছবির মতো সুন্দর আমদাবাদের মাঠে শেষ হাসি শেষ হাসি হেসেছে কিউইরা। টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে জো রুটের ৭৭ রানের ইনিংসের উপর ভর করে ৯ উইকেট হারিয়ে ২৮২ রান তুলে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইল ইয়াং সাজঘরে ফিরলেও ইংলিশ বোলারদের উপর রীতিমতো ঝড় তুলে নিউজিল্যান্ডের দুই ব্যাটার ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র। এই দুই বাঁহাতি ব্যাটারের অবিচ্ছিন্ন ২৭৩ রানের জুটিতে ৮২ বল হাতে রেখে ৯ উইকেটের বড় জয় তুলে নেয় কিউইরা।

বৃহস্পতিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ডের দেয়া ২৮৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। স্যাম কারানের লেগ সাইডে বেরিয়ে যাওয়া বলে ব্যাট ছুঁইয়ে উইকেটরক্ষকের ক্যাচ হয়ে গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন উইল ইয়াং। দ্বিতীয় ওভারে দলীয় ১০ রানের মাথায় প্রথম উইকেট হারায় কিউইরা।

ক্রিজে আসেন তরুণ অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। এরপর ইংলিশ বোলারদের ওপর ঝড় তোলেন দুই বাঁহাতি ব্যাটার কনওয়ে ও রবীন্দ্র। লক্ষ্য তাড়ায় নিউজিল্যান্ডকে আর কোনো বেগ পেতে দেননি কনওয়ে ও রাচিন জুটি। দু’জনের অবিচ্ছিন্ন ২৭৩ রানের জুটিতে নিউজিল্যান্ড জয় পেয়েছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে। আদিল রশিদকে শর্ট থার্ড ম্যান অঞ্চল দিয়ে চার মেরে মাত্র ৩৬ বলে হাফ সেঞ্চুরি পেয়েছিলেন কনওয়ে।

পরের ৫০ রান পেতে তিনি খরচা করেছেন ৫০ বল। শেষ পর্যন্ত তিনি অপরাজিত ছিলেন ১২১ বলে ১৫২ রান করে। ৩৬ বলে হাফ সেঞ্চুরি পাওয়া রাচিন ৮২ বলে ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো সেঞ্চুরির স্বাদ পান। ২৩ বছর বয়সী এই ব্যাটার শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৯৬ বলে ১২৩ রান করে।

কিউএনবি/অনিমা/০৫ অক্টোবর ২০২৩,/রাত ১০:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit