বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা পেলেন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৯৩ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তা পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। মোট ১৮ জন সাংবাদিক এ সহায়তা পান। এর মধ্যে পাঁচ জন পেয়েছেন বিশেষ আর্থিক সহায়তা এবং ১৩ জন পেলেন করোনাকালীন আর্থিক সহায়তা। 
সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে সংগঠনটির সভাপতি দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম। ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মো.আসাদুজ্জামান কাউছার। স্বাগত ভাষণ প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো.মনির হোসেন। উপকারভোগীদের পক্ষে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা।

কিউএনবি/অনিমা/০৫ অক্টোবর ২০২৩,/রাত ১০:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit