বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

তিস্তায় বন্যার পানিতে ধরা পড়ল ৭২ কেজি ওজনের বাঘাইর, বিক্রি হলো ৮০ হাজার টাকা

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১১২ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : তিস্তায় বন্যার পানিতে ধরা পড়েছে ৭২ কেজি ওজনের বাঘা আইড় মাছ। যা স্থানীয় বাজারে ৯০ হাজার টাকায় বিক্রি হয়েছে।বৃহস্পতিবার(৫ অক্টোবর) হাতীবান্ধা উপজেলার উত্তর ডাউয়াবাড়ি গ্রামে তিস্তা নদীর চরাঞ্চল থেকে মাছটি শিকার করেন কৃষক মোহসিন আলী। তিনি ওই গ্রামের ইছাহাক আলীর ছেলে।স্থানীয়রা জানান, ভারতের সিকিমে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় তিস্তা নদীর ভাটিতে বাংলাদেশ অংশে বন্যা দেখা দেয়। বুধবার রাতে তিস্তা পাড়ে বন্যায় প্লাবিত হয়। পরদিন সকাল হতেই বন্যার পানি নেমে যায়। ডুবে থাকা চরাঞ্চলের ছোট ছোট খাল গর্তে আটকা পড়ে বেশ কিছু মাছ। স্থানীয়রা এসব মাছ ধরে বাজারে বিক্রি করেন।

উত্তর ডাউয়াবাড়ি চরের কৃষক মোহসিন আলীর জমির গর্তে এমনই এক বাঘা আইড় মাছ আটকা পড়ে। পরে বাড়ির সবাই মিলে মাছটি ধরে। মুহুর্তে খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ডাউয়াবাড়ি বাজারের লোকজন সম্মিলিত ভাবে মাছটি ৮০ হাজার টাকায় ক্রয় করে কেটে ভাগ করে নেন। মাছটি এক নজর দেখতে হাজারো জনতা ভিড় জমায় ডাউয়াবাড়ি বাজারে।এভাবেই চরাঞ্চলের বাজারগুলোতে সোভা পাচ্ছে বড় বড় বিভিন্ন প্রজাতির মাছ। অনেকেই জীবনের প্রথম এত বড় মাছ দেখে অভিভুত। বয়োবৃদ্ধদের দাবি, ভারতের গজোল ডোবায় বাঁধ নির্মান করে তিস্তার পানি একতরফা ব্যবহার করায় তিস্তায় মাছ কমে গেছে। আগে প্রায় সময় এমন বড় বড় মাছ ধরা পড়ত জেলেদের জালে।

কৃষক মোহসিন আলী জানান, জীবনে প্রথম এত বড় মাছ ধরতে পেয়ে বেশ আনন্দই লাগছে। নদীপাড়ে বসবাস করলেও এত বড় মাছ ধরা তো দুরের কথা চোখেই পড়েনি। আজ এই এতো বড় বাঘাইর মাছ ধরার সৌভাগ্য হয়েছে। পানি কমে গেলে মাছটি গর্তের সামান্য পানিতে আটকা পড়ে। বাড়ির সবাই মিলে ধরেছি। ওজন ৭২ কেজি। পরে স্থানীয়দের কাছেই ৮০ হাজার টাকায় বিক্রি করেছি।ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদ সচিব আজহারুল ইসলাম আতিক বলেন, ৭২ কেজি ওজনের বাঘা আইড় মাছ ধরা পড়ছে শুনে ডাউয়াবাড়ি বাজারে হাজারো মানুষ ভিড় করছে। স্থানীয়রা মাছটি ৮০ হাজার টাকায় ক্রয় করে নিজেরা ভাগবাটোয়ারা করে নিয়েছেন।

কিউএনবি/অনিমা/০৫ অক্টোবর ২০২৩,/রাত ১০:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit