বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম

ফেসবুকে অভিনব কায়দায় কাকে ভালোবাসার কথা জানালেন সাফা কবির?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৮৩ Time View

বিনোদন ডেস্ক : আজ বৃহস্পতিবার ( ৫ অক্টোবর) বিকেলে হঠাৎই সাফা তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন মাত্র তিনটি শব্দ। মিআ কেমাতো সিবালোভা। এই তিনটি শব্দ দেখে তো নেটিজেনরা অবাক। হঠাৎ কাকে নিজের মনের কথা বলছেন অভিনেত্রী। এই তিনটি শব্দ বেশ জনপ্রিয় প্রেমিক যুগলদের মধ্যে।

অন্তর্জালেও এই তিনটি শব্দ অনেক জনপ্রিয়। যারা তাদের ভালোবাসার মানুষদের সরাসরি মনের কথা বলতে পারেন না, শুধু তারাই এ তিনটি শব্দের ছায়া অনুসরণ করেন। আমি তোমাকে ভালোবাসি, এই তিনটি শব্দের প্রথম শব্দ আমিকে উল্টো করলে হয় মিআ। তোমাকে উল্টো করলে হয় কেমাতো আর ভালোবাসির উল্টো সিবালোভা। আর এই তিনটি শব্দই লিখেছেন সাফা। এটিই সবচেয়ে সহজে কাউকে ভালোবাসা জানানোর উপায়!

কিন্তু হঠাৎ এমন অভিনব কায়দায় কাকে ভালোবাসার কথা জানান দিলেন সাফা? এই প্রশ্ন এখন নেটিজেনদের মাথায় ঘুরপাক খাচ্ছে? সাফার এমন পোস্টে নেটিজেনদের একজন লিখেছেন, কিছুই বুঝি নাই। আরেক জন লিখেছেন, নতুন নতুন প্রেমে পড়লে যা হয় আর কি 🙃। অনেক নেটিজেন আবার সাফাকে ভালোবাসেন না কমেন্ট করে এমনটাও জানিয়েছেন। তবে সাফা কাকে উদ্দেশ্য করে এমন তিনটি শব্দ লিখেছেন, তা তিনি তার ফেসবুক পোস্টে মোটেও স্পষ্ট করেননি।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অক্টোবর ২০২৩,/রাত ৮:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit