রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
পার্বতীপুরে বরেন্দ্র বহুমুখি উন্নয়ন প্রকল্পের অবৈধ অপারেটর এর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যহারের দাবীতে মানববন্ধন ব্রাজিল দলে ফিরতে নেইমারকে যে শর্ত দিলেন কোচ চেঙ্গী নদীতে ফুল ভাসিয়ে খাগড়াছড়িতে বিজু উৎসব শুরু। তিনি ছিলেন আমাদের ‘সাউন্ডট্র্যাক’: প্রিয়াংকা চোপড়া পূর্ব সুলতানপুর গ্রামে বরেন্দ্র বহুমুখি উন্নয়ন প্রকল্পের অবৈধ অপারেটর এর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যহারের দাবীতে মানববন্ধন॥ হার নিয়ে অজুহাত দিতে চান না আর্তেতা ইসরায়েলি আগ্রাসনের মুখে যুক্তরাষ্ট্র সফর স্থগিত করলেন লেবাননের প্রধানমন্ত্রী ফসলের মাঠে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে: জ্বালানি প্রতিমন্ত্রী লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা কুয়াকাটায় আবারও ইরাবতী ডলফিনের মরদেহ

ইরানের ১১ লাখ রাউন্ড গোলাবারুদ ইউক্রেনে পাঠাল আমেরিকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১২৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ১১ লাখ রাউন্ড গোলাবারুদ ইউক্রেনে পাঠাল আমেরিকা। রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার অংশ হিসেবে এগুলো ইউক্রেনে পাঠিয়েছে দেশটি। এসব গোলাবারুদ অতীতের বিভিন্ন সময়ে ইরানের কাছ থেকে জব্দ করেছিল মার্কিন বাহিনী।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ইউএস সেন্ট্রাল কমান্ড বলেছে- ইরান থেকে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর কাছে অস্ত্র পাঠানোর অভিযোগে গত বছর একটি জাহাজ থেকে এসব গোলাবারুদ বাজেয়াপ্ত করা হয়েছিল।

জানা গেছে, গত সোমবার ‘মার্কিন সরকার প্রায় ১১ লাখ রাউন্ড ৭.৬২এমএম গোলাবারুদ ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কাছে স্থানান্তর করেছে’ বলে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিসের বাজেয়াপ্তকরণ দাবির মাধ্যমে চলতি বছরের ২০ জুলাই তারা এসব অস্ত্রের মালিকানা পায়।

মূলত তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে চলমান ব্যাপক উত্তেজনার মধ্যে জব্দকৃত গোলাবরুদ ইউক্রেনে পাঠানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের কথা সামনে এলো। এছাড়া ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়াকে ইরানের সহায়তা এবং ইয়েমেনে হুথি বিদ্রোহী গোষ্ঠীকে সহায়তার ইস্যুটি কার্যত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বিতর্কের বিষয় হয়ে উঠেছে।

অবশ্য যুক্তরাষ্ট্র এমন এক সময়ে এসব অস্ত্র ইউক্রেনে পাঠাল যখন দূরপাল্লার অস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হাতে পেতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে কিয়েভ। যদিও যুক্তরাষ্ট্রের পাঠানো এসব গোলাবারুদ যুদ্ধক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তনে সহায়ক হবে না।

তারপরও রুশ আগ্রাসন মোকাবিলায় পূর্ব ইউরোপের এই দেশটিতে সামরিক সহায়তা চলমান রাখার সেই প্রচেষ্টায় ইরানের এসব অস্ত্র বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কারণ মার্কিন রিপাবলিকান পার্টির রক্ষণশীল সদস্যরা ইউক্রেনে সহায়তার জন্য আরো তহবিল বরাদ্দ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন।

তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। সূত্র: আল জাজিরা

কিউএনবি/অনিমা/০৫ অক্টোবর ২০২৩,/সকাল ৮:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit