বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

বার্নিকাটের গাড়িবহরে হামলা : বদিউল আলম মজুমদারের শ্যালক গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২২৬ Time View

ডেস্ক নিউজ : ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারের শ্যালক মোহাম্মদ ইশতিয়াক মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার সন্ধ্যায় তাকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

সংবাদমাধ্যমকে তা নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক।

তিনি বলেন, ‘ইশতিয়াক মাহমুদকে গ্রেফতার করা হয়েছে। তাকে আগামীকাল বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হবে’।

২০১৮ সালের ৪ আগস্ট রাতে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের ইকবাল রোডের বাড়িতে মার্কিন রাষ্ট্রদূতের বিদায়ী নৈশভোজের আয়োজন করা হয়। সেখানে ড. কামাল হোসেনসহ কয়েকজন অংশ নেন। কিন্তু ওই রাতে নৈশভোজের নামে সেখানে সরকারবিরোধী ষড়যন্ত্র হচ্ছে এমন খবর ছড়িয়ে পড়লে ওই বাড়িতে হামলা করা হয়।

তখন বার্নিকাটের গাড়িবহরেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। কিন্তু বার্নিকাটের গাড়ি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলেও আসামিরা ড. বদিউল আলম মজুমদারের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভাঙচুর করেন।

এ ঘটনায় ২০১৮ সালের ১০ আগস্ট রাতে ড. বদিউল আলম মজুমদার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। এ মামলায় ড. বদিউল আলম মজুমদারের শ্যালক মোহাম্মদ ইশতিয়াক মাহমুদসহ নয়জনের বিরুদ্ধে চলতি বছরের ১৯ সেপ্টেম্বর সম্পূরক চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের সহকারী পুলিশ সুপার রাজন সাহা। মামলার চার্জশিটে এসব কথা উল্লেখ করেন তদন্তকারী কর্মকর্তা।

চার্জশিট গ্রহণের সময় পলাতক থাকায় মামলার বাদী সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের শ্যালক মোহাম্মদ ইশতিয়াক মাহমুদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন মোহাম্মদ ইশতিয়াক মাহমুদ, নাইমুল হাসান, ফিরোজ মাহমুদ, মীর আমজাদ হোসেন, সাজু ইসলাম, রাজীবুল ইসলাম, শহিদুল আলম খান, সিয়াম ও অলি আহমেদের। 

চার্জশিটে ইশতিয়াক মাহমুদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। অন্য আসামিরা জামিনে রয়েছেন। এছাড়া মুজাহিদ আজমির তানহা মারা যাওয়ায় মামলা থেকে তার অব্যাহতি চেয়ে আবেদন করা হয়।

কিউএনবি/অনিমা/০৫ অক্টোবর ২০২৩,/সকাল ৮:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit