শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম

আরো উন্নত পার্স-২ ইমেজিং স্যাটেলাইট তৈরি করছে ইরান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২২২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের মহাকাশ গবেষণা সংস্থা বা আইএসএ’র প্রধান হোসেইন সালারিয়ে জানিয়েছেন, ইরান আরো উন্নতমানের পার্স-টু ইমেজিং স্যাটেলাইট তৈরি করছে। এই স্যাটেলাইটে অতিমাত্রায় নিখুঁত রিমোট সেন্সিং ব্যবহার করা হয়েছে।

একইসাথে হোসেইন সালারিয়ে জানিয়েছেন, চলতি ফারসি বছরের শেষ নাগাদ ইরান মহাকাশে একটি বায়ো-ক্যাপসুল উৎক্ষেপণ করবে।

বুধবার আরো সালারিয়ে জানান, ১০ বছরের মহাকাশ গবেষণা বিষয়ক পরিকল্পনার আওতায় ইরান চলতি বছরের শুরুতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।

ইরানি মহাকাশ গবেষণা সংস্থার প্রধান আরো বলেন, তেহরান এরইমধ্যে কয়েকটি মিনি ও মাঝারি স্যাটেলাইটের নির্মাণ কাজ শুরু করেছে। এর পাশাপাশি নাহিদ-৩ স্যাটেলাইটের নির্মাণ কাজও শুরু করেছে ইরান। এই স্যাটেলাইট হবে ইরানের জন্য আপাতত সবচেয়ে আধুনিক ও অভিজাত স্যাটেলাইট।

কিউএনবি/অনিমা/০৫ অক্টোবর ২০২৩,/সকাল ৭:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit