বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম

টিকিট না চাইতে বন্ধুদের কাছে কোহলির অনুরোধ

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১৬১ Time View

স্পোর্টস ডেস্ক : স্টেডিয়ামে বসে বিশ্বকাপ দেখতে কে না চায়? আর তা যদি হয় প্রিয় দলের খেলা, তাহলে তো ইচ্ছে আরও বেড়ে যায়। যে কারণে বিশ্বকাপের টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গে মুহূর্তেই ‘সোল্ড আউট’ হয়ে যায় ভারতের সবগুলো ম্যাচের। তাই টিকিট কিনতে না পেরে আক্ষেপে পুড়ছেন।

শুধু যে দর্শকরাই আক্ষেপ করছেন তা নয়, বরং ক্রিকেটারদের আত্মীয় বা বন্ধুবান্ধবের মধ্যে অনেকেই পাননি টিকিট। এক্ষেত্রে উপায় না পেয়ে টিকিট পেতে তারা অনুরোধ জানান ক্রিকেটারকেই। আর নিজের কাছে কাউকে এমন আবদার করতে নিষেধ করেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানিয়ে দেন বিষয়টি।

ইনস্টাগ্রামের স্টোরিতে বন্ধুদের উদ্দেশ্য করে কোহলি লিখেছেন, ‘বিশ্বকাপ শুরু হতে চলেছে। আমার সব বন্ধুদের কাছে অনুরোধ, বিশ্বকাপের সময় টিকিট না চাওয়ার অনুরোধ করছি। বাড়িতে বসে খেলা উপভোগ করো। ’

 

 

কিউএনবি/আয়শা/০৪ অক্টোবর ২০২৩,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit