বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

বৃষ্টির পর খেলা শুরু, ওভার কমল ১৩

Reporter Name
  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৮৭ Time View

ডেস্কনিউজঃ বৃষ্টির পর খেলা ফের শুরু হয়েছে। তবে ৩ ঘণ্টা খেলা বন্ধ থাকায় ১৩ ওভার কমেছে। খেলা হবে ৩৭ ওভারে।

বৃষ্টির আগে বাংলাদেশ ৩০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৩ রান করে। আর মাত্র ৭ ওভার খেলার সুযোগ পাবে টাইগাররা।

সোমবার গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি টাইগাররা।

এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে ২৬ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। ৫ ও ২ রান করে ফেরেন ওপেনার লিটন দাস এবং তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এরপর মেহেদি হাসান মিরাজের সঙ্গে ৫২ রানের জুটি গড়ে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। সাজঘরে ফেরার আগে ৪৪ বলে ৭টি চার আর এক ছক্কায় তানজিদ তামিম করেন ৪৫ রান।

এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৮৮ বলে ১০টি চার আর ২টি ছক্কার সাহায্যে ৮৪ রান করেন তরুণ এই তামিম।

তামিম আউট হওয়ার পর পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি ১৫ বলে মাত্র ৮ রানে ফেরেন। তার বিদায়ে ২০.৪ ওভারে ১০৪ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।

ছয় নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ২১ বলে ১৮ রান করে ফেরেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম প্রস্তুতি ম্যাচে রিয়াদ ব্যাটিংয়ে নামার আগেই দলের জয় নিশ্চিত হয়। সেই ম্যাচে ব্যাটিং প্রাকটিসের সুযোগ পাননি। আজ সুযোগ পেয়েও বড় ইনিংস খেলতে পারেননি।

কিউএনবি /নাহিদা /০২.১০.২০২৩/ রাত ৮.০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit