রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

পুটিয়াখালী-গাজীরহাট ব্রিজের বেহাল দশা ঝুঁকি নিয়ে পারাপার

গাজী গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ২৩২ Time View

গাজী গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুর উপজেলার বেদুরিয়া নদীর উপর নির্মিত স্টিলের ব্রিজটির বেহাল দশায় পরিণত হয়েছে। ব্রিজের বিভিন্ন স্থানে রয়েছে ছিদ্র ও গর্ত। যাতে বড় ধরনের দুর্ঘনার আমস্কা করছেন এলাকাবাসী ও যাতায়াতকারীরা। দীর্ঘদিন ব্রিজের ¯িœপার গুলো জং ধরে ঝাঝরা হয়ে চলাচলে অনুপযোগী পয়ে পড়েছে। বিকল্প পারাপারের ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়ে যানবাহন ও পথচারী চলাচল করছে।

স্থানীরা জানান রাজাপুর-কাঠালিয়া সড়কের পুটিয়াখালী-গাজীরহাট এলাকার বেদুরিয়া নদীর উপরে প্রায় ৪০ বছর পূর্বে ব্রিজটি নির্মাণ করা হয়। এরপর থেকেই এলাকার লোকজন এবং অন্যান্য এলাকার লোকজন ওই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করেন। র্দীঘ বছর বিভিন্ন যানবাহন চলাচলের কারণে ব্রিজটি ক্ষতিগ্রস্ত হতে থাকে। এক পর্যায়ে ক্ষত হয়ে গর্তের সৃষ্টি হয়। ওই সড়কের গাড়ী চালক ও স্থানীয় লোকজন আশস্ক করছেন গাড়ীর চাকা অথবা পদব্রিজে চলাচলকারী পথচারীদের পা আটকে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। দুর্ঘটনা ঘটলে প্রানহানীসহ যানমালের ব্যাপক ক্ষতির আশস্কাও করছেন তারা। এজন্য সংশ্লিষ্টি কর্তৃপক্ষের নিকট ব্রিজটি সংস্কার অথবা পুননির্মাণের দাবী জানিয়েছেন এলাকবাসী।

গতকাল রবিবার সরেজমিনে দেখা যায়, অনেকটা ঝুঁকি নিয়েই খুব ধীরে ধীরে ব্রিজের ওপর দিয়ে সিএনজি চালিত অটোরিকসার পাশাপাশি মালবাহী পিকআপ ভ্যান ও ট্রাক চলাচল করছে। একই ভাবে পার হচ্ছেন পথচারীরা।রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ের গাজীর হাট গ্রামের অটোরিকসা চালক মাইনুল (৪৬) জানান, অনেক বছর ধরেই যাত্রী নিয়ে ব্রিজ পারপার হতে অনেক কষ্ট হয় এবং ভয় লাগে। এতে অটোরিকসা চাকা মরিচা ধরা পাটাতনের ফাঁক গলে আটকে যায়, এই কারণে অটোরিকসা চালকদের আয় অর্ধেক নেমে এসেছে।

কিউএনবি/অনিমা/০২ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit