রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ইসরায়েলি বিমানঘাঁটি থেকে এফ-২২ যুদ্ধবিমান সরিয়ে নিল আমেরিকা মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে ‘একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক’ ভারতকে নাস্তানাবুদ করে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ড আজকের স্বর্ণের দাম ঢাকাসহ ছয় বিভাগে অতিভারী বৃষ্টি হতে পারে চাঞ্চল্যকর ৬ রাবার শ্রমিক অপহরণের মূল পরিকল্পনাকারী গ্রেফতার নিকলী হাওরে নিখোঁজের ৪০ ঘণ্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার দক্ষিণ কোরিয়ায় জন্মহার বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ ‘আমাকে অসম্মান করবেন না, ঠিকভাবে কথা বলুন’, মাঠেই রেফারিকে মেসি ম্যারাডোনাকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় মেসি, বিশ্বকাপে অ্যাসিস্টের নতুন ইতিহাস

 যারা প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে এগিয়ে যেতে পারে, তারাই স্মার্ট নাগরিক- উপাচার্য

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১০২ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, যে মানুষ প্রতিকূল ও বৈরী পরিবেশে নিজেকে টিকিয়ে রাখতে পারে এবং সকল প্রকার চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে পারে তারাই স্মার্ট নাগরিক। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন সকল চ্যালেঞ্জ প্রজ্ঞা ও সাহসিকতার সাথে মোকাবেলা করেছেন এবং বর্তমানে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ-বিদেশের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন। আজ ২ অক্টোবর (২০২৩) সোমবার বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে কলা অনুষদ আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। 

কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছিরের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসাদুজ্জামান নূর, এমপি। স্বাগত বক্তব্য প্রদান করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদুর রহমান।উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, অসাম্প্রদায়িক, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ তৈরিতে সাংস্কৃতিক কর্মকান্ড সহায়ক ভূমিকা রাখে। অন্তর্ভুক্তিমূলক ক্যাম্পাস বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে ক্রীড়া ও সংস্কৃতি চর্চার ক্ষেত্রে সকল বাধা দূর করে ট্রান্সজেন্ডার ও খেলোয়ার কোটায় শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চালু করেছে। উন্নত ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে নিয়মিত সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করার জন্য উপাচার্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

কিউএনবি/অনিমা/০২ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit