বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন

জিয়ার হত্যাযজ্ঞ নিয়ে মানবাধিকার ‘ব্যবসায়ীরা’ কেন কথা বলছেন না?

Reporter Name
  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৯৩ Time View

ডেস্ক নিউজ : সোমবার (২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘মায়ের কান্না’ সংগঠন আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমানের ’৭৭- এর হত্যাযজ্ঞ নিয়ে দেশি-বিদেশি মানবাধিকার ব্যবসায়ীরা কেন কথা বলছেন না, প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা অনেকের পছন্দ হচ্ছে না। তাই নানা ষড়যন্ত্র হচ্ছে।

যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে হাছান মাহমুদ বলেন, যারা গণতন্ত্রের শিক্ষা দিচ্ছেন তাদের দেশেই গণতন্ত্র নেই। তাই আমাদের গণতন্ত্র শিক্ষা দেবেন না। তথ্যমন্ত্রী বলেন, মায়ের কান্নার আন্দোলন যৌক্তিক। যারা মানবাধিকার নিয়ে কাজ করছেন তাদের বলছি, এই বিষয়টা নিয়ে দেখবেন।

খালেদা জিয়াকে রাজনৈতির দাবার গুটি বানানো হয়েছে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, বেগম জিয়া হাসপাতালে গেলেই বিএনপি বলে জীবন সংকটাপন্ন। অথচ তারা চায় না যে বেগম জিয়া সুস্থ থাকুক। দেশেই বেগম জিয়ার সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এ নিয়ে দয়া করে রাজনীতি করবেন না। তার বিদেশে যাওয়ার অনুমতি দেয়া আদালতের ব্যাপার।

তিনি আরও বলেন, হামাগুড়ি দিয়ে মানুষকে সম্পৃক্ত করতে পারেনি বিএনপি। তারা এখন সন্ত্রাসের পরিকল্পনা গ্রহণ করছে। তবে আওয়ামী লীগ রাজপথে আছে, থাকবে। কঠোরভাবে প্রতিহত করা হবে। আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে মন্তব্য করে মন্ত্রী বলেন, আন্তর্জাতিকভাবে এই নির্বাচন অবশ্যই গ্রহণযোগ্য হবে।

 

 

কিউএনবি/আয়শা/০২ অক্টোবর ২০২৩,/দুপুর ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit