বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

ইউএনওর গাড়ি ভাঙচুরের ঘটনায় চেয়ারম্যানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ২৭৭ Time View

ডেস্ক নিউজ : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ইউএনওর ওপর হামলার ঘটনায় চেয়ারম্যান আলমগীর হোসেনকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে আনসার সদস্য আকরাম হোসেন। শনিবার রাতে মামলাটি দায়ের করা হয়েছে।

এর আগে শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে যানবাহন পার্কিংয়ে নিষেধ করায় হামলার ঘটনা ঘটে। এতে আহত হন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি চালক রুবেল হোসেন, আনসার সদস্য মো. আকরাম ও রেজোয়ান, বিআরডিবি অফিসের কর্মচারী লিটন আহমেদ, প্রকৌশলী অফিসের কর্মচারী রাসেল মিয়া ও মাধ্যমিক শিক্ষা অফিসের প্রোগ্রামার উজ্জ্বল কুমার শীল। এ সময় ইউএনও লাঞ্ছিত হন।

কালীগঞ্জ থানার ওসি মো. ফায়েজুর রহমান বলেন, ওই ঘটনার পর শনিবার রাতে আনসার সদস্য আকরাম হোসেন বাদী হয়ে ১৫ জনের বিরুদ্ধে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ওপর হামলার ঘটনায় একটি মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৩,/রাত ৮:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit