মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

বোলারদের দুর্দিনে ৪০০ করতে হবে, পাকিস্তানকে বললেন রমিজ

Reporter Name
  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১৬৬ Time View

স্পোর্টস ডেস্ক : দল হিসেবে শক্তিশালী হলেও এশিয়া কাপ থেকে সেরা ছন্দে নেই পাকিস্তান। ওয়ানডে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে ৩৪৫ রান করেও নিউজিল্যান্ডের কাছে স্রেফ উড়ে গেছে তারা। তাড়া করতে নেমে পাঁচ উইকেট ও ৩৮ বল হাতে রেখেই জয় পায় নিউজিল্যান্ড।

এই হারের দায় বোলারদের ওপর দিলেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার রমিজ রাজা। শুধু তা-ই নয়, বোলারদের এমন দুর্দিন থাকলে আগামীতে ৪০০ রান করতে হবে বলে জানালেন তিনি।

পাকিস্তানি টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রমিজ রাজা বলেন, ‘আমি জানি, এটা শুধুই একটা প্রস্তুতি ম্যাচ ছিল। কিন্তু জয় সব সময় জয়ই। আর জেতা একটা অভ্যাসের ব্যাপার। কিন্তু আমার মনে হচ্ছে পাকিস্তান এখন হারার অভ্যাসের মধ্যে ঢুকে গেছে। তারা প্রথমে এশিয়া কাপে হারল। আর এবার ৩৪৫ রান করেও হারল। তাদের (নিউজিল্যান্ড) রান তাড়া করে জেতাটা দারুণ ছিল। ’

‘যদি উইকেট এমন হয়, অবশ্য ভারতের উইকেট সব সময় এমনই, আর বোলাররা যদি এভাবে ব্যর্থ হতে থাকে, তবে ব্যাটস্যানদের এই উইকেটে ৪০০ রান করতে হবে। পাকিস্তানকে এখন কৌশলে পরিবর্তন আনতে হবে এবং ঝুঁকি নিতে হবে। আমরা তা করছি না। আমরা প্রথম ১০–১৫ ওভার রক্ষণাত্মকভাবে খেলছি, তারপর আক্রমণে যাচ্ছি। ’

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৩,/রাত ৮:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit