বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
নবীজি (সাঃ) জীবন নিয়ে সকল ঘরে ঘরে আলোচনা করা অত্যাবশ্যক-ছারছীনার পীর ছাহেব আটোয়ারী উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও সাধারণ সভা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত লাখো নেতাকর্মীর ভালোবাসায় রাঙামাটি জেলা পরিষদের নতুন পরিষদকে বরণ গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে নানান অভিযোগ প্রধানমন্ত্রীর সহকারীর দুদিনে ট্রলিং বোটে ধরা পড়ল ৮০ মণ ইলিশ, শঙ্কায় সাধারণ জেলেরা এখন আমি জামিন চাই না, ট্রাইব্যুনালকে বললেন দীপু মনি ইরানকে বিচ্ছিন্ন করার মার্কিন পরিকল্পনাকে ‘প্রহসন’ বলল তেহরান সালাহউদ্দিন আহমদের গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেফতার মক্কা চুক্তি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়, অন্যদের উদ্বেগের কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী

দুর্গাপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ২২৬ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা সমাজসেবা অধিদপ্তর, বেসরকারী উন্নয়ন সংস্থা ডিএসকে, কারিতাস ও রুসা বাংলাদেশ এর আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। রোববার নানা আয়োজনে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে কুল্লাগড়া ও দুর্গাপুর ইউনিয়নের ২৫০জন প্রবীণদের নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় কমরেড মণিসিংহ স্মৃতি যাদুঘর মিলনায়তনে, কারিতাস কমীকার্ত সারেন তজু এর সঞ্চালনায়, ডিসি কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে¡ ‘‘সবজনীন মানবাধিকার ঘোষনায় প্রবীণদের জন্য প্রদত্ত প্রতিশ্রুতি পুরণে প্রজন্মের ভুমিকা” শীর্ষক আলোচনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল-আহসান।

বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান হৃদয়, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, প্রেসক্লাব সম্পাদক জামাল তালুকদার, সমাজসেবা প্রতিনিধি মো. বাবুল মিয়া, ডিএসকে‘র প্রকল্প সমন্বয়কারী রুপন কুমার সরকার, রুসা এর পরিচালক এম এন আলম, কারিতাস এর মাঠ কর্মকর্তা ছবি ¤্রং প্রমুখ।

বক্তারা বলেন, প্রবীণরা আমাদের বোঝা নয়, তাঁদের রক্ষনাবেক্ষনে আমাদেরই এগিয়ে আসতে হবে। যে কোন দেশেই মোট জনসংখ্যার একটি বিরাট অংশ জুড়ে থাকে প্রবীণ জনগোষ্ঠী। সব ব্যাক্তিকেই বার্ধক্যের স্বাদ গ্রহণ করতে হবে। তাই প্রবীনদের অবহেলা না করে তাদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের বিষয়ে বিশ^ব্যাপী গনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit