শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

ফুলবাড়ী ২৯ বিজিবির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত ॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১৫৯ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সদর দপ্তরে ফুলবাড়ী ২৯ বিজিবির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে পালিত হয়। শুরুতেই দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

গতকাল রবিবার দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবির সদর দপ্তরে দুপুর ১টায় দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার লে. কর্ণেল রাশেদ আজগর পিএসসি.জি. প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে ২৯ বিজিবির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল রাশেদ আজগর পিএসসি,জি,। তিনি বলেন, ২৯ বিজিবির গৌরবময় ৪৩ বছর, তাই আজ ২৯ বিজিবি’র ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে।

দেশ সেবায় বিজিবি সব সময় সাহসী ভূমিকা রেখে চলেছে। সীমান্ত রক্ষায় বিজিবি সদস্যরা সব সময় অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছে। এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোঃ জাহিদুল করিম, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ তমাল।

এ সময় ফুলবাড়ী ও বিরামপুরে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিজিবির পদস্থ সৈনিকগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট মিডিয়ার সংবাদিকগণ। আয়োজনে ছিলেন ফুলবাড়ী ২৯ বিজিবি।

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit