শনিবার, ২৩ মে ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল জগতসার সরকারি প্রাথমিক বিদ্যালয়

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৩৬০ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ  শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে  জগতসার সরকারি প্রাথমিক বিদ্যালয়।প্রাথমিক শিক্ষা পদক কমিটি এ স্বীকৃতি দেয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও প্রাথমিক শিক্ষা পদক কমিটির সদস্য সচিব মোঃ শামসুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি  থেকে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়,সদর উপজেলার মৈন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  মোঃ আল ইসলামকে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক ও সরাইল উপজেলার কুট্টাপাড়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  শেখ নুরুন্নাহার লাকী শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা হিসাবে নির্বাচিত হন। 

 এদিকে  বাঞ্ছারামপুর উপজেলার ইমামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আজাদ রহমান শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও একই উপজেলার দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিরিন সুলতানা  শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। মোট ১৮ টি ক্যাটাগরিতে নাম ঘোষণা করা হয়।এদিকে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি পাওয়ায় জগতসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ- উল্লাস বিরাজ করছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার বলেন, এ অর্জন আমার একার নয়  বিদ্যালয়ের সবার।পড়াশোনার মান বৃদ্ধিতে আমরা সব সময়ই ইতিবাচক ছিলাম। এমন অর্জন এখন আরো বেশি অনুপ্রেরণা দিবে।

কিউএনবি/অনিমা/০১ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit