বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

সিলেট জেলা ওয়ার্কার্স পাটির বিক্ষোভ মিছিল

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ‘রুখো আমেরিকা, রুখো বিএনপি-জামায়াত’ শ্লোগানকে সামনে রেখে চাল ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি প্রতিবাদে শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির উদ্যোগে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লাল পতাকার মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওসমানী শিশু পার্কের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পার্টির কেন্দ্রীয় সম্পাদক পরিষদের সদস্য ও জেলা সভাপতি কমরেড সিকান্দর আলীর সভাপতিত্বে বলেন, মার্কিন সাম্রাজ্যবাদসহ চরম ডানপন্থী শক্তির ষড়যন্ত্র রুখে দিন, মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার ধারা অব্যাহত রেখে উন্নয়ন অগ্রগতি চলমান রাখুন। সাংবিধানিক ধারায় আসন্ন নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এগিয়ে নিন। সরকার লাগামহীন দুর্নীতি, লুটপাট ও দলীয় লোকদের সুবিধা দেয়ার জন্যই সম্পূর্ণ অযৌক্তিকভাবে ডিজেল, কেরোসিন ও এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনায় বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানীর দাম কমানো হলেও আমাদের দেশে বারবার মূল্যবৃদ্ধি গণদুর্ভোগ সৃষ্টির অনুসঙ্গ হয়ে দেখা দিয়েছে।

এমনিতে দ্রব্যমূল্যের সীমাহীন বৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস অবস্থা। টিসিবির ট্রাকের পিছে লম্বা লাইন প্রমাণ করছে মানুষের ক্রয় ক্ষমতা সাধ্যের কত বাইরে চলে গেছে। এহেন মুহূর্তে কেরোসিন ডিজেল ও গ্যাসের দাম রাতারাতি অস্বাভাবিক বাড়ায় সর্বপ্রকার পরিবহনের ভাড়া বেড়ে যাবে। ইতিমধ্যে পরিবহন ধর্মঘটের কারণে যাতায়াত ব্যবস্থায় চরম বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর অবস্থার সৃষ্টি হয়েছে। এ যেন জনগণের জন্য মরার উপর খাড়ার ঘা। আওয়ামী লীগ যে ২৩ দফার ভিত্তিতে সরকার গঠন করেছিল তা ইতোমধ্যে ভঙ্গ করেছে। এতে আগামী নির্বাচনের জন্য বড় ধরনের ক্ষতির সম্ভাবনা আছে।

বক্তব্য রাখেন পার্টির সম্পাদক ম-লী সদস্য কমরেড হিমাংশু মিত্র, মোহিতোশ চৌধুরী প্রসাদ, আব্দুল্লাহ খোকন, আলমগীর হোসেন রুমেল, মাসুদ রানা চৌধুরী, মিলন উরাং, ইব্রাহিম আলী, ছাত্র মৈত্রী সিলেট জেলা সাধারণ সম্পাদক বিজয় করিম, আকলিমা আক্তার, রুহুল আমীন প্রমুখ।সিলেট জেলা ওয়ার্কার্স পাটির বিক্ষোভ মিছিল ‘রুখো আমেরিকা, রুখো বিএনপি-জামায়াত’ শ্লোগানকে সামনে রেখে চাল ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি প্রতিবাদে শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির উদ্যোগে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লাল পতাকার মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওসমানী শিশু পার্কের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পার্টির কেন্দ্রীয় সম্পাদক পরিষদের সদস্য ও জেলা সভাপতি কমরেড সিকান্দর আলীর সভাপতিত্বে বলেন, মার্কিন সাম্রাজ্যবাদসহ চরম ডানপন্থী শক্তির ষড়যন্ত্র রুখে দিন, মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার ধারা অব্যাহত রেখে উন্নয়ন অগ্রগতি চলমান রাখুন। সাংবিধানিক ধারায় আসন্ন নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এগিয়ে নিন। সরকার লাগামহীন দুর্নীতি, লুটপাট ও দলীয় লোকদের সুবিধা দেয়ার জন্যই সম্পূর্ণ অযৌক্তিকভাবে ডিজেল, কেরোসিন ও এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনায় বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানীর দাম কমানো হলেও আমাদের দেশে বারবার মূল্যবৃদ্ধি গণদুর্ভোগ সৃষ্টির অনুসঙ্গ হয়ে দেখা দিয়েছে।

এমনিতে দ্রব্যমূল্যের সীমাহীন বৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস অবস্থা। টিসিবির ট্রাকের পিছে লম্বা লাইন প্রমাণ করছে মানুষের ক্রয় ক্ষমতা সাধ্যের কত বাইরে চলে গেছে। এহেন মুহূর্তে কেরোসিন ডিজেল ও গ্যাসের দাম রাতারাতি অস্বাভাবিক বাড়ায় সর্বপ্রকার পরিবহনের ভাড়া বেড়ে যাবে। ইতিমধ্যে পরিবহন ধর্মঘটের কারণে যাতায়াত ব্যবস্থায় চরম বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর অবস্থার সৃষ্টি হয়েছে। এ যেন জনগণের জন্য মরার উপর খাড়ার ঘা। আওয়ামী লীগ যে ২৩ দফার ভিত্তিতে সরকার গঠন করেছিল তা ইতোমধ্যে ভঙ্গ করেছে। এতে আগামী নির্বাচনের জন্য বড় ধরনের ক্ষতির সম্ভাবনা আছে।

বক্তব্য রাখেন পার্টির সম্পাদক ম-লী সদস্য কমরেড হিমাংশু মিত্র, মোহিতোশ চৌধুরী প্রসাদ, আব্দুল্লাহ খোকন, আলমগীর হোসেন রুমেল, মাসুদ রানা চৌধুরী, মিলন উরাং, ইব্রাহিম আলী, ছাত্র মৈত্রী সিলেট জেলা সাধারণ সম্পাদক বিজয় করিম, আকলিমা আক্তার, রুহুল আমীন প্রমুখ।

কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit