বিনোদন ডেস্ক : সোশ্যাল সাইট ফেসবুকে পুরোনো একটি ছবি শেয়ার করেন নায়িকা। সেখানে বুম্বাদার পরনে ছিল সাদা-কালো ধুতি পঞ্জাবী। আর ঋতুপর্ণাকে দেখা গেছে, লাল পাড় সাদা শাড়িতে।
পুরোনো এই ছবি শেয়ার করে নায়িকা লেখেন, ‘চমকপ্রদ এই মানুষটার জন্মদিনে অনেক-অনেক শুভেচ্ছা। তোমার সঙ্গে কাজ মানেই বিশুদ্ধ বাতাস বয়ে যাওয়া।’
তিনি আরও জানান, ‘তোমার সঙ্গ পাওয়াটা হল জীবনের সম্পদ। আমরা আবার সেই সাফল্য ভাগ করে নিতে পারি। মধুর স্মৃতি জমা হোক আরও। শুভ জন্মদিন! এই দিনটা হাসি আর ভালবাসায় ভরে উঠুক।’
দেখা গেছে নায়িকার কমেন্ট বক্স জন্মদিনের শুভেচ্ছায় ভরে গেছে। এই জুটি মোট ৪৯টি ছবিতে অভিনয় করেছেন একসঙ্গে। সবগুলোই সাফল্য দরজায় পৌছেছে। গুঞ্জন আছে প্রসেনজিৎ-ঋতুপর্ণার প্রেম নিয়ে।
এমনটাই অভিযোগ প্রকাশ্যে এনেছিলেন আরেক অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তবে এ নিয়ে ঋতুপর্ণা বলেন, ‘এই মানুষটার সঙ্গে থাকলে, কাজ করলে, একটা ভালবাসা, নির্ভরতা তৈরি হয়। তবে কি এই ভালবাসা প্রেম নয়? এই উত্তর আমি দেব না, এই প্রশ্নের উত্তর রহস্যই থাক’।
খবর: হিন্দুস্তান টাইমস
কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৫০