বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

 হাতিয়াতে পুলিশের সাথে রামগতির রউফ বাহিনীর গোলাগুলি, আটক ৬

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮০ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে পুলিশের সাথে লক্ষীপুরের রামগতি উপজেলার আব্দুর রউফ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে।  এ সময় পুলিশ রউফ বাহিনীর ৬ সস্ত্রাসীকে আটক করে পুলিশ।শনিবার (৩০ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে উপজেলার হরণী ইউনিয়নের টাংকির বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, শনিবার ভোর রাতের দিকে উপচেলার হরণী ইউনিয়নের টাংকির বাজার দখল করতে আসে রামগতির আব্দুর রউফ বাহিনী। ৩ শতাধিক সদস্য নিয়ে টাংকির বাজারে আক্রমণ চালায় তারা। তাৎক্ষণিক চেয়ারম্যান ঘাটের অফিসার ফোর্স  ও অফিসার আর, এফ অফিসার ফোর্স এবং হাতিয়া থানার  টাংকির বাজার ক্যাম্পের ফোর্স সহ পুলিশ সদস্যরা তাদের প্রতিহত। একপর্যায়ে পুলিশের সাথে আব্দুর রউফ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটে।  পরে তারা পুলিশের বাধার মুখে পিছু হটতে বাধ্য হয়। অভিযানে ঘটনাস্থল থেকে ৬ সন্ত্রাসীকে আটক করে পুলিশ।    

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ভোর রাতের দিকে হাতিয়রে টাংকির বাজার দখল করতে আসে রামগতির আব্দুর রউফ বাহিনী। সেখানে পুলিশের সাথে তাদের গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ রউফ বাহিনীর সদস্যকে আটক করে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।    

কিউএনবি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১২:৫৯

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit