বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

দৌলতপুরে মাদকসহ আটক-৩ : ভবঘুরে দেখিয়ে আদালতে সোপর্দ

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১৯ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে মাদকসহ ৩জনকে আটক করেছে পুলিশ। পরে অর্থবাণিজ্যের মাধ্যমে তাদের ভবঘুরে দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এঘটনায় এলাকার সাধারণ জনমনে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামে এঘটনা ঘটেছে।এলাকাবাসী সূত্রে জানাগেছে, মাদক ক্রয় বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে দৌলতপুর থানার এসআই সেলিম সঙ্গীয় ফোর্স নিয়ে জয়রামপুর গ্রামের রব্বান মন্ডলের বাড়িতে অভিযান চালায়। এসময় রব্বানের ছেলে রাজু (৩২) ও সাধন (১৮) এবং পার্শ্ববতী চাবনায় গ্রামের করিম সরদারের ছেলে মাদক সেবী চঞ্চল (৩৫) কে ১০পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করে।

সাধনের বিছানার বালিশের নীচ থেকে ১০টি টাপেন্টাডল ট্যাবলেটের একটি ফাতা উদ্ধার করা হয় বলে স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানায় কিশোর সাধন। পরে তাদের কাছ থেকে ২৩ হাজার টাকা নিয়ে ভবঘুরে দেখিয়ে শুক্রবার আদালতে সোপর্দ করলে তারা বিকেলে বাড়ি ফিরে আসে। মাদক ব্যবসায়ী রাজু ও সাধন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলেও স্থানীয় বিভিন্ন সূত্র জানায়।তবে মাদকসহ মাদক ব্যবসায়ী ও মাদক সেবী আটকের কথা অস্বীকার করে অভিযানে নেতৃত্ব দেওয়া দৌলতপুর থানার আলোচিত এসআই সেলিম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে জয়রাপুর বাজারে ঘোরাফেরা করা অবস্থায় রাজু, সাধন ও চঞ্চল নামে ৩জনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়। টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বা অর্থ লেনদেনের কোন ঘটনা ঘটেনি।

পরে আটক ৩জনকে ভবঘুরে দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের মুচলেখা নিয়ে ছেড়ে দেয়।এদিকে মাদকসহ ৩জনকে আটক করে অর্থবাণিজ্যের মাধ্যমে ভবঘুরের মামলা দিয়ে আদালতে সোপর্দ করার ঘটনায় এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ওইসকল মাদক ব্যবসায়ী দ্বারা নির্যাতনে শিকার গ্রামবাসী।

কিউএনবি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২৩,/সকাল ৯:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit