বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

দুই ওপেনারের ফিফটিতে উড়ছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৫ Time View

স্পোর্টস ডেস্ক : শুক্রবার (২৯ সেপ্টেম্বর) গুয়াহাটিতে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ২৬৪ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫.৪ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ১১২ রান। লিটন ৫৫ ও তানজিদ ৫০ রানে অপরাজিত আছেন।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা। ৪৯.১ ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে তারা ২৬৩ রান সংগ্রহ করে। টাইগার বোলারদের মধ্যে শেখ মেহেদী হাসান ৩৬ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট তুলে নেন। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। কেবল উইকেটশূন্য ছিলেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
 
এর আগে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কাকে ঝড়ো শুরু এনে দেন দুই লঙ্কান ওপেনার পাথুম নিসাঙ্কা এবং কুশল পেরেরা। দুজনে মিলে ওপেনিং জুটিতে যোগ করেন ৬৪ রান। দশম ওভারে চোট পেয়ে মাঠ ছাড়েন পেরেরা। উইকেটে আসেন কুশল মেন্ডিস।
 
ওপেনিং পার্টনারকে হারালেও মেন্ডিসকে সঙ্গে নিয়ে ভালোই এগোচ্ছিলেন নিসাঙ্কা। কিন্তু ১৫তম ওভারে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন নাসুম আহমেদ। মেন্ডিসকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন তিনি। পরের ওভারেই সাদিরা সামারাবিক্রমাকে আউট করেন শেখ মেহেদী।
 
পাথুম নিসাঙ্কা ফেরেন ২০তম ওভারে। ৮ চার ও ১ ছয়ে ৬৪ বলে ৬৮ রান করে শেখ মেহেদীর শিকার হয়ে ফেরেন তিনি। নিসাঙ্কা আউট হওয়ার পর শ্রীলঙ্কার রানের গতি কমে। চাপ সামলাতে না পেরে আসালঙ্কাও ফেরেন শেখ মেহেদীর বলে, ২৯ তম ওভারে।
বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব একটা সুবিধা করতে পারেননি লঙ্কান অধিনায়ক দাসুন শানাকাও। ১৭ বলে ৩ রান করে শরিফুল ইসলামের বলে ক্যাচ দিয়ে ফেরেন লঙ্কান কাপ্তান।
 
শেষদিকে একাই লড়াই করেছেন ধনঞ্জয়া ডি সিলভা। ৭৯ বলে তার ৫৫ রানের ইনিংস থামে মেহেদী হাসান মিরাজের বলে। শ্রীলঙ্কার ইনিংস থামে ২৬৩ রানে।
পায়ে চোট পাওয়ায় এ প্রস্তুতি ম্যাচে টাইগার শিবিরে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার অনুপস্থিতিতে নেতৃত্বের ভার সামলাচ্ছেন মেহেদী হাসান মিরাজ।

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit